পাকিস্তানের ১৩০ কিমি ভিতরে ঢুকে পড়ল ভারতের মিসাইল! 'দুর্ঘটনাবশত' বলল কেন্দ্র
দুর্ঘটনাবশত পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের মিসাইল। বৃহস্পতিবারই ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল পাক সেনার তরফে। পাকিস্তানের সীমা পেরিয়ে ১৩০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল সেই মিসাইল। এমনটাই জানিয়েছিলেন পাক সেনার মুখপাত
দুর্ঘটনাবশত পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের মিসাইল। বৃহস্পতিবারই ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল পাক সেনার তরফে। পাকিস্তানের সীমা পেরিয়ে ১৩০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল সেই মিসাইল। এমনটাই জানিয়েছিলেন পাক সেনার মুখপাত্র। আর শুক্রবার সেই ঘটনার কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ভুলবশত ওই মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে ভারতের তরফে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রের তরফে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়েছে, রুটিনমাফিক পরীক্ষা নিরিক্ষা করাকালীন ওই মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটে। যান্ত্রিক কোনও সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। বিষয়টাকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে। উচ্চপর্যায়ের তদন্তের বার্তাও দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ওই মিসাইল গিয়ে পড়েছে পাকিস্তানের মাটিতে। এই ঘটনায় আফশোস জানিয়েছে ভারত। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, স্বস্তির খবর এটাই, যে কেউ হতাহত হননি।
শুক্রবার পাকিস্তানের তরফে ইসলামাবাদে কর্তব্যরত ভারতীয় আধিকারিককে তলব করা হয়েছিল। ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এ দিন। আকাশসীমা লঙ্ঘন করে ভারতের সুপারসনিক কোনও এক অস্ত্র পাকিস্তানের মাটিতে পড়েছে বলে দাবি ইসলামাবাদের। এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। বলা হয়েছে, এই দুর্ঘটনার ফল সাংঘাতিক হতে পারত।
ভারতীয় ওই কূটনীতিককে ডেকে বলা হয়েছে, গত ৯ মার্চ সন্ধে ৬ টা ৪৩ মিনিটে সুরাটগড় থেকে একটি মিসাইল প্রবেশ করে পাকিস্তানের দিকে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়ান চুন্নু শহরে ৬ টা ৫০ মিনিটে গিয়ে পড়ে সেই মিসাইল। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য জানায়নি যে, আদতে সেটি কোন মিসাইল ছিল। সূত্রের খবর, পাকিস্তানের মাটিতে যা গিয়ে পড়েছে, সেটি আসলে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল।
পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিকার বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে ভারতের এই মিসাইলের কথা জানিয়েছে। আর শুক্রবার ভারত বিবৃতি দিয়ে সেই ঘটনার কথা জানাল। তবে কী কারণে এই ভাবে মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটল, তা জানতে বিশেষ তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনও খামতি রাখতে চায় না ভারত। কোন যান্ত্রিক ত্রুটি থেকে এমনটা হল, কেনই বা ত্রুটি দেখা দিল, তা জানার সর্বোতভাবে চেষ্টা করছে ভারত।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications