অযোধ্যায় রামমন্দিরে হামলার পরিকল্পনা! কোন পথে ভারতে আসার ছক পাকিস্তানের জঙ্গিদের
পুলওয়ামায় জঙ্গি হামলার পরে দেশে তেমন কোনও বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন সময় দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন সময়ে জঙ্গিদের বিভিন্ন বার্তা ডিকোড করে থাকে। সেরকমই এক সূত্র জানাচ্ছে পাকিস্তান
পুলওয়ামায় জঙ্গি হামলার পরে দেশে তেমন কোনও বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন সময় দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন সময়ে জঙ্গিদের বিভিন্ন বার্তা ডিকোড করে থাকে।
সেরকমই এক সূত্র জানাচ্ছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলি অযোধ্যার রামমন্দিরে হামলার পরিকল্পনায় লিপ্ত।

কোন পথে হামলার পরিকল্পনা
সূত্রের খবর অনুযায়ী, নেপাল হয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে। নেপাল থেকে ভারতের পথে বিস্ফোরক ও আত্মঘাতী বোমা আনার পরিকল্পনা করা হচ্ছে। জৈশের পাশাপাশি লস্কর জঙ্গিরা এই হামলার পরিকল্পনার পিছনে রয়েছে বলে, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

কেন হামলার পরিকল্পনা
দেশের সাধারণ নির্বাচন হবে ২০২৪-এর এপ্রিল-মে মাসে। তার আগে ২০২৪-এর শুরুতে এই রাম মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে গত সপ্তাহে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেক্ষেত্রে ৩০ ডিসেম্বর মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রাম মন্দিরে হামলার মাধ্যমে দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে হিংসা উস্কে দেওয়া পরিকল্পনা রয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলির। আর যদি ছোট আকারেও হামলা করা যায়, তাহলে মুহূর্তেই আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে আইএসআই।

কেন নেপালের পথে অনুপ্রবেশ
ভারত-পাকিস্তান সীমান্তে কড়া প্রহরা রয়েছে। সেই তুলনায় ভারত-নেপাল সীমান্তে কার্যত কোনও নজরদারিও নেই। সেই কারণে এই পথকেই বেছে নেওয়ার সম্ভাবনা জঙ্গিদের। অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে তেমন কিছু করে উঠতে পারেনি। অন্যদিকে ভারতের সামরিক বাহিনীর কড়া নজরদারি চলছে সীমান্তে। যার জেরে কয়েক হাজার ট্রেলিংপ্রাপ্ত জঙ্গি বসে রয়েছে পাকিস্তানে কিংবা পাক অধিকৃত কাশ্মীরে। সেই পরিস্থিতিতে তালিবানও কোনওভাবেই তাদেরকে সমর্থন করছে না।

পাকিস্তান কি সত্যিই কিছু জানে না
২০০১ সালে সংসদে হামলা হোক কিংবা মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা, পাকিস্তান তাদের মাটি থেকে হামলার কথা বারবার অস্বীকার করে আসছে। পাল্টা ভারতের তরফ থেকেও বারে বারে তার প্রমাণ তুলে ধরা হয়েছে। কোনও কোনও আন্তর্জাতিক সংগঠন এবং বিভিন্ন দেশ পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে। এব্যাপারে দেশের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে বর্ণনা করেছেন। কেন ইউরোপীয় দেশগুলি পাকিস্তানের নিন্দা করবে না, সেই প্রশ্ন তিনি তুলেছেন।
অর্থ ও নিয়োগে সাহায্যের পাশাপাশি পাকিস্তান সীমান্ত থেকে প্রতিদিন জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর কিছুই কি পাকিস্তান জানে না, সোমবার অস্ট্রিয়ায় সেই প্রশ্ন করেছেন ভারতের বিদেশমন্ত্রী।












Click it and Unblock the Notifications