ভারতের গণতন্ত্রের উৎসব! ফলাফল জানাতে অভিনব উদ্যোগ প্রতিবেশী দেশে

ভারতের সাধারণ নির্বাচন শেষ। এবার ফল ঘোষণার পালা। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন অফিস ভোটের ফলের জন্য লাইভ সম্প্রচারের আয়োজন করেছে বৃহস্পতিবারের জন্য। আর এই অনুষ্ঠানের আমন্ত্রণের নাম দেওয়া হয়েছে, জাসন ই জামুরিয়ত। বাংলায় গণতন্ত্রের উৎসব। নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অনুষ্ঠানে আলোচনা সভাও থাকছে।

ভারতের গণতন্ত্রের উৎসব! ফলাফল জানাতে অভিনব উদ্যোগ প্রতিবেশী দেশে

একদিকে ফলের জন্য ভারতবাসী যেমন অপেক্ষা করছে, অন্যদিকে অপেক্ষায় সারা বিশ্বও। বর্তমান ভারত সরকারের সময়ে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইসলামাবাদের অনেকেই আশা করছেন, নতুন সরকার আসলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।

ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন তাদের অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফলের লাইভ সম্প্রচার করছে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মনে করা হচ্ছে সেই সময়ের মধ্যে নির্বাচনী ফলের একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+