সীমান্তে টেনশন! চারহাত এক করা হল না পাকিস্তানি কনে আর ভারতীয় পাত্রের
ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। যুদ্ধের আবহ সীমান্তের দুপারেই। আর তার জেরে সংসার হতে গিয়েও হল না দুই পারের দুই নাগরিকের।
ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। যুদ্ধের আবহ সীমান্তের দুপারেই। আর তার জেরে সংসার হতে গিয়েও হল না দুই পারের দুই নাগরিকের। দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় পাকিস্তানি কনে ও ভারতীয় পাত্রের বিয়ে হয়নি।

পুলওয়ামা হামলার পর সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে। কাশ্মীরে ৪৯ জন সিআরপিএফ জওয়ানের কনভয়ে হামলা করেছে জঙ্গিরা। তাতে পাকিস্তান জড়িত রয়েছে। সেদেশের আশ্রয়ে থাকা জঙ্গিরাই একাজ করে পরে স্বীকার করেছে।
ভারতীয় পাত্র মহেন্দ্র সিং পাকিস্তানে গিয়ে বিয়ে করবেন ভেবেছিলেন কনে ছগন কানওয়ারকে। এই ছগন সিন্ধ প্রদেশের অমরকোট জেলার সিনোই গ্রামের বাসিন্দা।
মহেন্দ্র অনেক কষ্টে ভিসা জোগাড় করেছিলেন পরিবারের পাঁচ জনের। সোমবার থর এক্সপ্রেসের টিকিট বুকিং করেন তিনি। তবে ট্রেন ছাড়েনি। সীমান্তে উত্তেজনা না কমায় ট্রেন মহেন্দ্রকে পাকিস্তানে অপেক্ষায় থাকা ছগনের কাছে নিয়ে যায়নি।
কবে ছগনকে বিয়ে করে ঘরে আনতে পারবেন মহেন্দ্র তা জানেন না। শুধু বলছেন, বিয়ের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কার্ড ছাপা হয়ে তা বিলি হয়ে যায়। আত্মীয়দের জানানো হয়ে গিয়েছিল। তবে বিয়েটাই হল না।












Click it and Unblock the Notifications