ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওঁলাদের দাবিতে চাঞ্চল্য! রাফালে নিয়ে অস্বস্তিতে মোদীর দল
ভারত সরকারই অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে রাফালে চুক্তিতে সহযোগী হিসেবে চেয়েছিল। এবিষয়ে ফ্রান্সের কিছুই বলার ছিল না। এমনটাই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে।
ভারত সরকারই অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে রাফালে চুক্তিতে সহযোগী হিসেবে চেয়েছিল। এবিষয়ে ফ্রান্সের কিছুই বলার ছিল না। এমনটাই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে।

ফ্রান্সের সংবাদ সংস্থা মিডিয়াপার্টকে ওঁলাদে জানিয়েছেন, ভারত সরকারের তরফ থেকেই সার্ভিস গ্রুপের ( এখানে রিলায়েন্স) নাম প্রস্তাব করা হয়েছিল। এরপর ডসাল্ট আম্বানির সঙ্গে আলোচনা করে। তাদের অন্য কোনও পছন্দ ছিল না। মধ্যস্থতাকারী হিসেবে তাদেরকে যাকে দেওয়া হয়েছিল, তার সঙ্গেই কথা বলা শুরু হয়। জানিয়েছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট।
ফ্রান্সের ডসাল্ট অ্যাভিয়েশনের তৈরি ৩৬ টি রাফালে যুদ্ধ বিমান কেনার জন্য, ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি হয়েছিল।
ফ্রান্সের সংবাদ সংস্থা মিডিয়াপার্টে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের প্রাক্তন ডেসিডেন্টের বক্তব্য ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্যের বিপরীত। কেননা ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডসাল্টই রিলায়েন্সকে বেছে নিয়েছে। এপ্রসঙ্গে ফ্রান্সের সংবাদ সংস্থা অগাস্ট থেকে অনিল আম্বানির দাবির কথাও তুলে ধরেছে। যেখানে আম্বানি বলেছেন, এই চুক্তিতে ভারতীয় সংস্থাকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রকের কোনও ভূমিকাই নেই।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাফালে চুক্তিতে ডসাল্টের অংশীদারিত্ব নিতে নিয়ে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওঁলাদের
বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এবিষয়ে, ভারত কিংবা ফ্রান্সের সরকার কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়নি বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications