ভারতে আটকে পড়া বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা কেন্দ্রের, চালু টোলফ্রি হেল্পলাইন নম্বর থেকে ইমেল
করোনা সংক্রমণ ছড়ানোর থেকে আটকানোর লক্ষ্যে দেশজুড়ে চলছে লকডাউন। এমনই লকডাউন চলছে বিশ্বের প্রায় সব দেশেই। এই পরিস্থিতি ভারতে থাকা বিদেশিদের সাহায্যার্থে এগিয়ে এল কেন্দ্র। ভারতে আটকে পড়া বিদেশিদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করল হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ ও মেল। যেখানে বার্তা পাঠিয়ে বিদেশিরা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে পারেন।

স্ট্র্যান্ডেন ইন ইন্ডিয়া নামক একটি ওয়েবসাইট খোলা হয়েছে দেশে আটকে পড়া বিদেশিদের জন্য। সেখানে কোভিড ১৯-এর হেল্পলাইন নম্বর সহ হেল্পলাইন মেল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে কেন্দ্র।
কোভিড ১৯ হেল্পলাইন নম্বর - +৯১-১১-২৩৯৭৮০৪৬ বা ১০৭৫
হেল্পলাই ইমেল আইডি - ncov2019@gov.in , ncov2019@gov.com
কোভিড ১৯ হেল্পলাইন ডেস্ক (হোয়াটসঅ্যাপ) - +৯১ ৯০১৩১৫১৫১৫
পর্যটকদের যন্য হেল্পলাইন - ১৩৬৩ বা ১৮০০ ১১ ১৩৬৩
ভারতে আটকে পড়া বিদেশিদের জন্য আলাদা করে বিশেষ হেল্পলাইন চালু করেছে বিদেশমন্ত্রকও।
কন্ট্রোল রুম - ১৮০০১১৮৭৯৭ (টোল ফ্রি), +৯১-১১-২৩০১২১১৩, +৯১-১১-২৩০১৪১০৪, +৯১-১১-২৩০১৭৯০৫
ইমেল আইডি- covid19@mea.gov.in
দেশ থেকে ইতিমধ্যেই ১৮টি বিশেষ বিমান চালানোর কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। ২৫ মার্চ লকডাউন জারির পর সব বিমান পরিষেবা স্থগিত করা হয়। তবে এরই মধ্যে এই বিশেষ বিমানগুলো চালানোর কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলি জার্মানদের পৌঁছে দেবে ফ্রাঙ্কফুর্টে এবং ফরাসিদের প্যারিসে। আয়ারল্যান্ড ও কানাডার নাগরিকদের পৌঁছে দেওয়া হবে লন্ডনে। সেখান থেকে বিমান বদলে তাঁরা নিজেদের দেশে যাবেন।












Click it and Unblock the Notifications