এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত ভারত সরকারের
এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত ভারত সরকারের
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী আগেই রাজ্যসভায় বিমান সংস্থা এয়ার ইণ্ডিয়ার বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছিলেন। ওয়াকিবহাল মহলের ধারণা এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্র সরকারের বেসরকারিকরণ নীতিকেই প্রকাশ্যে নিয়ে আসতে চেয়েছিলেন পুরী। সেই অনুযায়ী বৃহস্পতিবার লোকসভায় পুরী জানান, সরকারের প্রস্তাবিত বিলগ্নীকরণের প্রক্রিয়ায় থাকা এয়ার ইন্ডিয়ার পুরো ১০০ শতাংশই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও জানান প্রায় ৫০,০০০ কোটি টাকার ও বেশি ঋণ বহন করে ক্ষতির মধ্যে দিয়ে চলছে এয়ার ইন্ডিয়া। এই অবস্থা এয়ার ইন্ডিয়াকে পুনরুদ্ধারের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুরী।অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এদিন লোকসভায় একটি লিখিত বিজ্ঞপ্তি দিয়ে জানান, "এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেটিভ মেকানিজম বা আইআইএসএএমকে পুনরায় পুনর্নির্মাণের জন্য ১০০ শতাংশ শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে ভারত সরকার।"
এদিকে ২০১৮-১৯ সালে এয়ার ইন্ডিয়ার প্রায় ৮,৫৫৬.৩৬ কোটি টাকা নেট লোকসান হয়েছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে সরকারি তরফে। বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) বিভিন্ন বিমানবন্দর ও বিমানের পরিকাঠামোগত উন্নতির কারণে ইতিমধ্যেই আগামী পাঁচ বছরে ২৫,০০০ কোটি টাকার বেশি মূলধন বিনিয়োগ শুরু করেছে বলে জানান বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী।












Click it and Unblock the Notifications