ডেল্টা ভ্যারিয়েন্টই দেশের ৮০ শতাংশ নতুন কোভিড কেসের জন্য দায়ী, সরকারি প্যানেলের বড় বার্তা

ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের করোনার দ্বিতীয় স্রোতের মূল কারণ, বলে এদিন ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় সরকারের কোভিড বিষয়ক প্যানেল। যে সমস্ত নতুন করোনা কেস হচ্ছে, তার ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টের হাত ধরে আসছে। ফলে তার থেকেই ছড়িয়ে যাচ্ছে করোনার মারণ প্রকোপ। একনজরে দেখা যাক, সরকারি প্যানেল কী জানিয়েছে?

ডেল্টা সহজে ছড়িয়ে যায়

ডেল্টা সহজে ছড়িয়ে যায়

করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকেও ৪০ থেকে ৬০ শতাংশ বেশি দ্রুততার সঙ্গে ছড়িয়ে যায় কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। এর আগে আলফা ভ্যারিয়েন্টের হাত ধরে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ বিশ্বের ৮০ শতাংশ দেশে হু হু করে ছড়িয়ে যায় করোনা। এরপরই দাপট দেখায় ডেল্টা। এদিকে, দেশেরকরোনার নতুন কেসের ৮০ শতাংশই ডেল্টা থেকে আসছে বলে জানা গিয়েছে। এমনই দাবি বিশেষজ্ঞ প্যানেলের। ৮০ শতাংশ

 কোন কোন রাজ্যে ভয়াবহ পরিস্থিতি?

কোন কোন রাজ্যে ভয়াবহ পরিস্থিতি?

জানা গিয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশ সহ ১১ টি রাজ্যে ৫৫ থেকে ৬০ জন রোগীর ক্ষেত্রে ডেল্টা সংক্রমণের তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতাকে ছাপিয়ে যাওয়া সম্পর্কীয় প্রবল ক্ষমতা থাকায় এই ভ্যারিয়েন্ট মাথা চাড়া দিতে শুরু করেছে।

 কেন সহজে ডেল্টা ছড়াতে পারে?

কেন সহজে ডেল্টা ছড়াতে পারে?

জানা গিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে ক্রমাগত মিউটেশন হয়। আর তার হাত ধরেই ক্রমেই ডেল্টা ভ্যারিয়েন্ট সহজে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সহজে ধাক্কা দিতে পারে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে।

 তৃতীয় স্রোতের আগে আতঙ্ক অব্যাহত , কী বলছে প্যানেল?

তৃতীয় স্রোতের আগে আতঙ্ক অব্যাহত , কী বলছে প্যানেল?

প্রসঙ্গত, ডেল্টার দাপটে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় বেশ ওঠানামা দেখা যাচ্ছে। তৃতীয় স্রোতের আতঙ্ক যখন অব্যাহত করোনার জেরে, তখনই দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের ৬ রাজ্যে ও উত্তরপূর্ব ভারতের একাধিক রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। সেক্ষেত্রে কোভিডবিধি শিথি করা নিয়ে কার্যত সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী।

 বিশেষজ্ঞ প্যানেলের মত

বিশেষজ্ঞ প্যানেলের মত

এদিকে, সরকারের বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, সতর্কতা এখনই না নিলে কেস বাড়তে শুরু করবে। প্যানেল সাফ জানিয়েছেন, দ্বিতীয় স্রোত এখনও থেমে যায়নি। তবে আগামী স্রোতের তেজ তখনই রোখা যাবে যখন আরও বেশি মানুষ করোনার ভ্যাকসিন নেবেন। এদিকে জিনোম স্যাম্পলিং ও স্থানীয় স্তর ভিত্তিক ক্লাস্টার তৈরি করে তার নিরীক্ষণের কাজও তরান্বিত করতে চাইছে কেন্দ্র। এদিন জানিয়েছে প্যানেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+