করোনা ভ্যাকসিনের ২ টি ডোজে কোন সুফল মিলছে! সরকারি তথ্য একনজরে
দেশে করোনার প্রবল প্রকোপ ঘিরে রীতিমতো করুন পরিস্থিতি উঠে এসেছে। করোনার জেরে কেরল , মহারাষ্ট্র কার্যত ফের একবার উদ্বেগের চেহারা নিয়েছে। হু হু করে কেরলের দৈনিক আক্রান্তের সংখ্যায় বাড় বাড়ন্তের ঘটনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে , তাহলে কি তৃতীয় করোনা স্রোতের এপিসেন্টার এবার কেরল? এই পরিস্থিতিতে করোনার জেরে কেন্দ্রীয় সরকারের নয়া তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে করোনা পরিস্থিতির জেরে দেশে গত কয়েকদিনে হু হু করে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যায় বৃদ্ধি হলেও, যাঁরা করোনার দুটি ভ্যাকসিন ডোজ নিয়েছেন , তাঁদের ক্ষেত্রে সুফল মিলতে শুরু করেছে। করোনার ভ্যাকসিন নিয়েও অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন ডোজের পরও আতঙ্ক কাটছে না। সেই জায়গা থেকে , নতুন করে সরকারের তরফে পেশ করা এক রিপোর্টে জানানো হয়েছে, যাঁরা ২ টি ভ্যাকসিন ডোজ নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে আক্রমণের ঝুঁকি অনেকটাই কম।

সরকারি রিপোর্ট কী বলছে?
গত ৩ অগাস্ট পর্যন্ত করোনার জেরে 'ব্রে ক থ্রু' আক্রামণের যে তালিকা এসেছে, তাতে দেখা গিয়েছে এভাবে ২.৬ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই তথ্য সরকারি তরফে জানানো হয়েছে। এই তথ্যের সঙ্গেই জানানো হয়েছে, 'ব্রেক থ্রু' সংক্রমণ দুটি ভ্যাকসিন ডোজ যাঁরা নিয়েছেন তাঁদের ক্ষেত্রে কম তুলনায় যাঁরা করোনার একটি ভ্যাকসিন নিয়েছেন। ফলে দুটি ভ্যাকসিন নিয়ে যে দেশে সুফল মিলছে, তার প্রমাণ মিলতে শুরু করেছে।

পরিসংখ্যানগত পার্থক্য
দেখা গিয়েছে, করোনার একটি ডোজ যাঁরা নিয়েছেন তাঁরা ১.৭১ লাখ জন করোনার ব্রেক থ্রু আক্রমণে আক্রান্ত। আর যাঁরা দুটি ডোজ নিয়েছেন তাঁরা ৮৭,০৪৯ জন আক্রান্ত। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে , করোনায় যাঁরা দুটি ভ্যাকসিন ডোজ নিয়েছেন তাঁরা প্রবলভাবে করোনা আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছেন। ইতিমধ্যেই করোনার ৫৩.১৪ কোটি ডোজ দেওয়া হয়েছে।

দেশে আতঙ্ক বাড়াচ্ছে কেরল
প্রসঙ্গত, দেশে কেরল থেকেই করোনার নতুন করে তৃতীয় স্রোতের আশঙ্কা বাড়ছে। করোনার জেরে ভারতে মোট আক্রান্তের প্রায় ৫০ শতাংশ আসছে কেরল থেকে। সেখানে ব্রেক থ্রু করোনা আক্রমণের হানা সবচেয়ে বেশি। সরকারি তথ্য বলছে, কেরলে করোনার জেরে ৪০ হাজার ব্রেক থ্রু কেস দেখা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফল ডিজিজ কন্ট্রোলের প্রধান সুজিত সিং জানিয়েছেন যে ভ্যাকসিন ব্রেক থ্রু কেস নিয়ে তদন্ত হবে সর্বতভাবে। এই ধরনের কেসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়েপ জন্য পাঠানো হবে, এনসিডিসিতে। ওদিকে, এনসিডিসির তরফে জানানো হয়েছে যে এই ধরনের কেসের তদন্তে অবশ্যই যেন দেখা হয় হোম আইসোলেশন থেকে শুরু করে হাসপাতালে ভর্তি সম্পর্কীয় বিভিন্ন তথ্য।

ব্রেক থ্রু সংক্রমণ ও ভারত
ভারতে ব্রেক থ্রু সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বেগে কেন্দ্র। করোনার তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই যেভাবে ক্রমাগত হু হু করে বাড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট , সেখানে ব্র্ক থ্রু কেস রীতিমত আতঙ্কে রাখছে। মূলত ভ্যাকসিন নেওয়ার পরও করোনা সংক্রমণকেই ব্রেক থ্রু কেস বলে। এই পরিস্থিতিতে দেশে সবচেয়ে বেশি ব্রেক থ্রু কেস কেরলে রয়েছে বলে জানানো হয়েছে।

সরকারের ফোকাসে কী?
আপাতত করোনার ব্রেক থ্রু সংক্রমণ নিয়ে রীতিমতো ত্রস্ত দেশ। ডেল্টা ভ্যারিয়েন্টের রমরমা নিয়ে বিভিন্ন দেশে রয়েছে করোনার প্রবল ত্রাস। সেই জায়গা থেকে গতকালই মহারাষ্ট্রে ডেল্টার প্রকোপে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে, দেশে করোনা র ভ্যাকসিন নিয়েও হু হু করে মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে আতঙ্কে দেশের একাধিক মহল। সরকারের ফোকাসে রয়েছে করোনা ভ্যাকসিনের ব্রেকথ্রু আক্রান্তের সংখ্যা।

দেশের করোনা পরিস্থিতি
দেশে করোনার জেরে আক্রান্তের সংখ্যা রীতিমতো তেজ গতিতে বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা । দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৩৮,৬৬৭ জন। এক দিনে মারণ ভাইরাস করোনার বলি হয়েছেন মোট ৪৭৮ জন। দেশে করোনার জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জন। এদিকে, ২৪ ঘণ্টায় দেশে করোনা পরিস্থিতি নিয়ে যা দেখা যাচ্ছে তাতে লক্ষ্য়নীয় বিষয় হল সংক্রমণের দিক থেকে কিছুটা কমতি হলেও বেড়েছে অ্যাক্টিভ কেস।












Click it and Unblock the Notifications