'বিমান পরিষেবা তিন দিনেই চালু হতে পারে, কিন্তু..',লকডাউনে হরদীপ সিং পুরী দিলেন বড় বার্তা
'বিমান পরিষেবা তিন দিনেই চালু হতে পারে, কিন্তু..',লকডাউনে হরদীপ সিং পুরী দিলেন বড় বার্তা
জানা গিয়েছিল লকডাউন ৪ -এ একাধিক বিষয়ের সঙ্গে বিমান পরিষেবাতেও ছাড় দেওয়া হবে। সেই মতো এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবার সমস্ত বন্দোবস্ত নিয়ে ফেলেছিল। শোনা গিয়েছিল ১৯ মে থেকে ২ জুনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষকে উদ্ধার করে ঘরে ফেরাবে এই বিমান পরিবহন সংস্থা। এমন পরিস্থিতিতে অসামরিক বিমন পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিলেন কেন বিমান পরিষেবা চালু করা গেল না।

গত এক সপ্তাহ ধরে প্রস্তুত, তবুও...
কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিমান পরিবহনের সঙ্গে যুক্ত একাধিক সেক্টর গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। বিমান চলাচলের সমস্ত প্রস্তুতি রয়েছে । তারপরেও বড় একটি কারণে দেশে বিমান চলাচল আপাতত বন্ধ।

'ছোট্ট নোটিসেই বিমান চালানো যেতে পারে..'
এক সাম্প্রতিক টুইটে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ' আমরা একদম প্রস্তুত ঘরোয়া বিমান চালানোর বিষয়ে। যেকোনও সময় ছোট্ট নোটিসেই বিমান চালানো যেতে পারে দেশে। গ্রিন সিগন্যাল যদি আজই পাই তাহলে ২ থেকে ৩ দিনের মধ্যেই চালু হতে পারে বিমান পরিষেবা। কারণ , মাঝে একটু সময় বুকিং এর জন্য নেবে এয়ারলাইন্সগুলি।'

তাহলে কেন চলছে না বিমান?
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরীর দাবি অনুযায়ী, দেশের মধ্যে বিমান চলবে কি না, তা একা কেন্দ্র ঠিক করে না। এই বিমান চলাচলে রাজ্যের সায় থাকতে হয়। আর রাজ্যগুলি সায় দিলেই বিমান চলবে। যেখান থেকে বিমান উড়বে ও যেখানে নামবে সেই সংলশ্লিষ্ট রাজ্য় রাজি থাকলেই বিমান চলবে।

৩১ মে পর্যন্ত কেন চলতে পারছে না বিমান ?
৩১ মে পর্যন্ত লকডাউন ৪ এর মেয়াদ ঘোষিত। এই সময়ের মধ্যে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হলে, দেশে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। যার জেরে এয়ারলাইন্সগুলিও ধুঁকে পড়েছে আর্থিকভাবে। তবে জান গিয়েছে, রাজ্যগুলির সায় না থাকায় এই সময়ে বিমান পরিষেবায় ছাড় দিতে পারেনি কেন্দ্র।












Click it and Unblock the Notifications