অধিকৃত কাশ্মীরে উড়বে তেরঙ্গা, ফের হুঙ্কার কেন্দ্রীয়মন্ত্রীর
কাশ্মীর নয় এবার পাকিস্তানের দখল থাকা কাশ্মীরের অংশ পুনর্দখলের লড়াই হবে। ফের এই হুঙ্কার শোনা গেল বিজেপি মন্ত্রীর গলায়।
কাশ্মীর নয় এবার পাকিস্তানের দখল থাকা কাশ্মীরের অংশ পুনর্দখলের লড়াই হবে। ফের এই হুঙ্কার শোনা গেল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। এর আগেও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনই ইঙ্গিত দিয়েছিল। তিনি বলেছিলেন এবার আর কাশ্মীর নয়, পিওকে নিয়ে কথা হবে পাকিস্তানের সঙ্গে।

কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই পিওকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পাকিস্তান। তারপরেই ভারতও পিওকের স্বাধীনতা নিয়ে সরব হয়েছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন এবার পিওকে-তে তেরঙ্গা উড়বে। যে পিওকের জন্য প্রাণ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেই লক্ষ্য এবার পূরণ হবে।
পিওকে নিয়ে পাকিস্তানও যে উদ্বেগে আছে তা একাধিকবার প্রকাশ পেয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যে। পিওকের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ফিরোজাবাদে সভাও করেছেন তিনি। এবং পিওকে যে ভারতের সন্ত্রাস মদতের অন্যতম পথ সেকথা জানতে আর কারোর বাকি নেই। কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই তাই পিওকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছিল পাকিস্তান। বিজেপি মন্ত্রীদের পিওকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি ঘুম কেড়েছে ইমরানের।












Click it and Unblock the Notifications