Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশের উপর নজর ভারতের! জারি অ্যাডভাইজারি, খোলা হল কন্ট্রোলরুম

Bangladesh: সংরক্ষণ ইস্যুতে উত্তাল বাংলাদেশ। গত প্রায় কয়েক সপ্তাহ ধরে উত্তাল পদ্মাপাড়। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার যুবক। ইতিমধ্যে প্রতিবাদী ছয় যুবকের মৃত্যু হয়েছে। আর এরপরেই আরও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। কার্যত গোটা দেশজুড়ে (Bangladesh) কার্ফু জারি করা হয়েছে। এই অবস্থায় নড়েচড়ে বসেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সতর্ক করা হয়েছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসকেও।

bangladesh

সে দেশের (Bangladesh) বসবাসকারী ভারতীয় নাগরিক এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অ্যাডভাইজারি জারি করা হয়েছে। আপদকালীন পরিস্থিতির জন্য জারি করা হয়েছে হেল্পলাইন নম্বরও। যে কোনও প্রয়োজনে এই সমস্ত নম্বরে ফোন করে সাহায্যের কথা বলা হয়েছে।

এমনকি প্রয়োজন ছাড়া ভারতীয় নাগরিক এবং পড়ুয়ারা যাতে বাড়ির বাইরে না বের হন সেই বার্তাও দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। এমনকি এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এক নজরে জারি করা নম্বরগুলি-

বাংলাদেশ সরকার (Bangladesh) সরকারি চাকরিতে এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছে যুদ্ধে নিহত শ্রমিকদের পরিবারকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছে হাসিনা সরকার ((Bangladesh Hasina Govt)।

এছাড়াও মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশেষভাবে সংক্ষম এবং এথিক সংখ্যালঘুরা। এই অবস্থায় সাধারন ক্যাটাগরিতে চাকরি পাওয়া কার্যত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলায়। এই অবস্থায় প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ (Bangladesh) জুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। রংপুর, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহীর বিভিন্ন জায়গা উত্তাল। পরিস্থিতি আবার যে কোনও সময় অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে৷ হরতালের সময় যাতে বড় কোনও গণ্ডগোল না হয় সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।

পাশাপাশি পুলিশকে কড়া নজরদারির কথা বলা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বাংলাদেশ সরকার (Bangladesh)। ইতিমধ্যে ছয় ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+