করোনা ধাক্কা সামলে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া, এবার অর্থনীতি চাঙ্গা হবে ইঙ্গিত দিল 'নমুরা'

করোনা ধাক্কা সামলে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া, এবার অর্থনীতি চাঙ্গা হবে ইঙ্গিত দিল 'নমুরা'

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা অনেকটাই সামলে ওঠা গিয়েছে। এবার ধীরে ধীরে ছন্দে িফরছে দেশের অর্থনীতি। এমনই দাবি করেছে 'নমুরা' নামে একটি সংস্থা। ধীরে ধীরে আনলক হতে শুরু করেছে রাজ্যগুলো। ধীরে ধীরে সচল হচ্ছে বাণিজ্য। জুন মাস থেকেই ফের ভাল ফল করতে শুরু করবে ভারতের অর্থনীতি। আশার খবর শুনিয়েছে এই সংস্থা।

করোনার সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে

করোনার সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণ ১ লক্ষতে নেমে এসেছে। বাড়ছে করোনা সুস্থতার সংখ্যা। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যগুলির করোনা পরিস্থিতি অনেকটাই এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। ধীরে ধীরে রাশ আলগা করতে শুরু করেছে রাজ্যগুলি। ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিনামূল্যে টিকাকরণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অর্থনীতিতে ধাক্কা

অর্থনীতিতে ধাক্কা

করোনার সেকেন্ড ওয়েভে একদিকে যেমন গোটা দেশে মানুষের প্রাণ বিপন্ন হতে বলেছিল। শুরু হয়েছিল মৃত্যু মিছিল। অন্যদিকে তেমনই করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলে ওঠার জন্য একের পর এক রাজ্য লকডাউনের পথে হাঁটতে শুরু করে। প্রথমে মহারাষ্ট্র, তারপর দিল্লি, বিহার, উত্তর প্রদেশে। একে একে দেশের সিংহাভাগ রাজ্য লকডাইনের পথে হাটতে শুরু করে। যার থেকে ফের থমকে যায় দেশের অর্থনীতি।

জুন মাস থেকে ফের উন্নতির আশা

জুন মাস থেকে ফের উন্নতির আশা

নমুরা নামে অর্থনৈতিক সংস্থা দাবি করেছে জুন মাস থেকে ফের ছন্দে ফিরতে শুরু হবে ভারতের অর্থনীতি। কারণ ধীরে ধীরে অনলক পর্ব শুরু হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র আনলক প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ফের দোকান বাজার খুলছে। পরিবহণও স্বাভাবিক হতে শুরু করে দিয়েছে। জুন মাস থেকে ফের অর্থনীতি চাঙ্গা হবে বলে জানিয়েছে নমুরা ইন্ডয়া বিজনেস রিজাম্পশন ইনডেক্স।

মে মাসে সবচেয়ে খারার পরিস্থিতি

মে মাসে সবচেয়ে খারার পরিস্থিতি

মে মাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল দেশের অর্থনীতিক। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় বেসামাল গোটা দেশ। একের পর এক লকডাউনে আচমকাই থমকে গিয়েছিল দেশের বাণিজ্য। কিন্তু জুন মাস থেকেই ফের ফিরতে শুরু করেছে পরিস্থিতি প্রথম সপ্তাহেই দেশের আর্থিক বৃদ্ধি হয়েছে। আশা করা হচ্ছে পরের সপ্তাহগুলিতে আরও চাঙ্গা হবে দেশের অর্থনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+