জিডিপি বৃদ্ধি আশা দেখালেও দেশের আর্থিক অবস্থা এখনও সংকটে, ৩ বছরের ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন
জিডিপি বৃদ্ধি আশা দেখালেও দেশের আর্থিক অবস্থা এখনও সংকটে, ৩ বছরের ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন
ভারতের করোনা ভাইরাসের সংক্রমণের ধাক্কা সামনে উঠতে এখনও অনেকটা সময় লাগবে। জিডিপি বৃদ্ধির আশাজনক রিপোর্টের পরেও চিন্তায় অর্থনীতিবিদরা। তাঁরা দাবিকরেছেন গত ৩ বছরে যে বিপুল পরিমান ধাক্কা দেশের অর্থনীতিতে এসেছে তা সামলে ওঠা রীতিমতো কঠিন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ করোনা সংক্রমণের কারনে দেশের একাধিক ক্ষেত্রে বিপুল ক্ষতি হয়েছে। অনেক সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। অসংখ্যমানুষ কাজ হারিয়েছেন। তারপরে দফায় দফায় লকডাউনের ধাক্কা সামলে ওঠা এতটা সহজ হবে না বলে জানিয়েেছন তাঁরা।

জিডিপি বৃদ্ধি
আজই প্রকাশ্যে এসেছে ভারতের জিডিপি বৃদ্ধির হার। গত তিন মাসে ২০২১-২২ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধি হয়েছে ২০.১ শতাংশ। যা যথেষ্ট আশাজনক। গত এক বছরে জিডিপি সূচক এতোটা বাড়েনি। তাই নতুন করে বাজার চাঙ্গা হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। কিন্তি এই আর্থিক বৃদ্ধি দেখে এতোটা উৎফুল্ল হওয়ারও কিছু নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারনগত ৩ বছরে যে ধাক্কা ভারতীয় অর্থনীিততে এসেছে সেটা কাটিয়ে ওঠা অতটা সহজ হবে না।

এখনও পর্যন্ত সর্বাধিক জিডিপি
করোনা কালে যে ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির রিপোর্ট হাতে এসেছে তা রেকর্ড বলে জানানো হয়েছে। ১৯৯৬ সালের জুন মাসে ভারতের আর্থিক বৃদ্ধি চালু হওয়ার পর থেকে এটাই সর্বাধিক বলে দাবি করা হয়েছে। তাতে বাজার চাঙ্গা হওয়ার আশা দেখা যাচ্ছে। কারন গত কয়েক মাসে ভারতের শেয়ারবাজারের অবস্থা বেশ আশাজনক। কয়েক দফায় অনেকবারই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে শেয়ার বাজার। সামনেই আবার আসছে উৎসবের মরশুম তাতে বাজার ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

করোনা ধাক্কায় বেসামাল অর্থনীতি
করোনা সংক্রমণের কারনে গোটা বিশ্বের অর্থনীিতই বড় ধাক্কা খেয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। করোনার প্রথম ধাক্কা সামলােতই প্রায় ৩ মাস লকডাউন। তারপরেই স্বাভাবিক হয়নি পরিস্থিতি। কলকারখানা ,শেয়ার বাজারথেকে শুরু করে রপ্তানি বাণিজ্য সব বন্ধ ছিল। ৬ মাসেরও বেশি সময় বন্ধ ছিল উড়ান পরিষেবা। গোটা দেশেই মন্দার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর মানুষ কাজ হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। পরীযায়ী শ্রমিক সংকট তো সকলের জানা।

মুডিজের পূর্বাভাস
জিডিপি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা মুডিজও ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে ২০২২ সালে ভারতের অর্থনীতির পূর্বাভাস বাড়িয়েছে মুডিজ। সামনের কয়েক মাসের মধ্যে ভারতের অর্থনীতি ফের চাঙ্গা হবে বলে মনে করছে তারা। তবে করোনার থার্ড ওয়েভ নিয়ে যে আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা তাতে মুডিজের সেই আশা কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications