ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আশার কথা শোনাল মুডিজ, ধীরে ধীরে হাল ফিরছে দেশের
ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আশার কথা শোনাল মুডিজ, ধীরে ধীরে হাল ফিরছে দেশের
ভারতের অর্থনৈিতক বৃদ্ধি নিয়ে আশার খবর শোনাল মুডিজ। আন্তর্জাতিক এই অর্থনৈতিক সংস্থা দাবি করেছে ধীরে ধীরে ভারতের অর্থনীতি গতি পাচ্ছে। করোনা বিধি শিথিল হওয়ার কারণেই ধীরে দীরে চাঙ্গা হচ্ছে ভারতের অর্থনীিত। গত তিন মাসে ভারতের জিিডপি বৃদ্ধি এই জন্যেই বেড়েছে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৯.৬ শতাংশ পূর্বাভাস দিয়েছিল। ২০২২ সালে অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে গোটা বিশ্বেই করোনা ভাইরাসে তীব্র ধাক্কা এসেছে। বিশ্বঅর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। রপ্তানি বাণিজ্যে প্রবল ধাক্কা। যার জেরে সবদেশের অর্থনীতিই প্রবল ধাক্কা খেয়েছে। তারপরেই ভারতের অর্থনৈতিক মান অনেকটাই কমিয়ে দিয়েছিল মুডিজ। এমনকী গত ২ বছরে ভারত তেমন ভাবে অর্থনৈতিক বৃদ্ধি দেখায়নি মুডিজ। দেশের অর্থনীতির হাল ফেরাতে রিজার্ভ ব্যাঙ্ক গত ২ বছরে রেপোরেট বাড়ায়নি। এমনকী রিভার্স রেপোরেটও বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০-২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৭.৩ শতাংশ বলেছিল মুডিজ। পরে সেটা কমিয়ে দেওয়া হয়। ২০২২ সালের জুন মাস পর্যন্ত ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৯.৩ শতাংশ পূর্বাভাসে বলা হয়েছে।
জিডিপি বৃদ্ধি অনেকদিন পর যথেষ্ট আশাজনক হয়েছে ভারতের। ২০২১-২২ অর্থবরষের ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির রিপোর্ট নিয়ে যথেষ্ট উৎসাহি অর্থনীতিবিদরা। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কার পর দেশের অর্থনীতি অনেকটাই ধাক্কা খেয়েছিল। তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক ময়দানে নামে এবং রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। যদিও গত কয়েক মাসে শেয়ার বাজারের অবস্থা যথেষ্ট ভাল জায়গায় গিয়েছিল। বেশ কয়েকবার শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জিডিপি বৃদ্ধির সুখবর আসতেই ২০২১-২২ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেশ খুশির হাওয়া অর্থনৈতিক মহলে। গত তিন মাসে দেশের অর্থনৈতিক বৃদ্ধি যে ভারতের পক্ষে যথেষ্ট আশাজনক বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা। দেশের বাণিজ্য ফের গতি পেয়েছে। গোটা বিশ্বেই দেশের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হতে শুরু করেছে। প্রায় সব দেশেই করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। যার জেরে আন্তর্জাতিক বাণিজ্য অনেকটাই গতি পেয়েছে। মুডিজের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের অর্থনীতি ধীরে ধীরে গতি পেতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications