বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় শীর্ষ পদে ভারতের এই মহিলা চিকিৎসক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন ড. সৌম্যা স্বামীনাথান, এই পদটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদ

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেলের পদ থেকে এবার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে উঠে গেলেন সৌম্যা স্বামীনাথান। মঙ্গলবার জেনিভায় হু-এর একটি অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়। এই পদটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় শীর্ষ পদে ভারতের এই মহিলা চিকিৎসক

পেডিয়াট্রিশিয়ান ও ক্লিনিক্যাল সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথান তাঁর টিউবারকিউলোসিসের ওপর গবেষণার জন্য বিখ্যাত। ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত এম এস স্বামীনাথানের মেয়ে সৌম্যা। গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ক্লিনিক্যাল কেয়ার নিয়ে কাজ করছেন। ২০০৯ সালে থেকে ২০১১ পর্যন্ত জেনিভায় ইউনিসেফ-র হয়েও কাজ করেছেন সৌম্যা স্বামীনাথান। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি উপদেষ্টা কমিটির সদস্য থেকেছেন তিনি।

মঙ্গলবার 'হু লিডারশিপ টিম'-এর ঘোষণা করেন ডিরেক্টর জেনারেল আধামম গ্যাব্রিয়েসাস। গত মে মাসেই তিনি নির্বাচিত হয়েছেন। এই হু লিডারশিপ টিম গঠন হয়েছে ১৪টি রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে। এই টিমে ৬০ শতাংশউ মহিলা সদস্য রয়েছেন বলে জানিয়েছেন আধামম গ্যাব্রিয়েসাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+