পাকিস্তানে ‘নজরবন্দি’ ভারতীয়রা নিত্য হেনস্থার শিকার! ইসলামাবাদকে বার্তা দিল্লির
কর্তারপুর করিডোর উদ্বোধনে গিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু বা্স্তবে তার উল্টোটাই ঘটছে।
কর্তারপুর করিডোর উদ্বোধনে গিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু বা্স্তবে তার উল্টোটাই ঘটছে। পাকিস্তানের মাটিতে নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন ভারতীয়রা। পাকিস্তানের রাজধানী শহরেই এই হেনস্থার ঘটনা ঘটে চলেছে। প্রতিবাদে সরব হয়েছে ভারত। পাকিস্তানের এই দুমুখো নীতির সমালোচনা করেছে মোদী সরকার।

পাকিস্তানে যে সমস্ত ভারতীয় রয়েছেন, তাঁদের নানাভাবে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সময়ে রাস্তায় বেরোলে তাঁদের পিছু নেওয়া থেকে শুরু করে তাঁদের সমস্ত কাজে গোয়েন্দাগিরি চালানো হচ্ছে। এমনকী সাধারণ জীবনযাত্রাও প্রভাবিত হচ্ছে। গ্যাস সংযোগ থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ বিঘ্ন তৈরি করা হচ্ছে।
অভিযোগ, পাকিস্তানে ভারতীয় আধিকারিকদের সঙ্গে একেবারেই অতিথির মতো ব্যবহার করা হচ্ছে না। তাঁদের সদাসর্বদা সন্দেহের চোখে দেখা হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দারা সর্বদা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন ভারতীয়দের। এর ফলে সাধারণ জীবনযাত্রায় প্রতিকূলতা তৈরি হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, নজরদারির কারণে তাঁদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে।
Indian diplomats in Islamabad harassed by Pakistani agencies
— ANI Digital (@ani_digital) December 22, 2018
Read @ANI Story | https://t.co/RDOCZDN71z pic.twitter.com/CGUKVOwsUv
বারবার আবেদন করা সত্ত্বেও, ভারতীয় কূটনীতিকদের হয়রানি থামছে না। সূত্র আরও জানায়, এই মাসের গোড়ার দিকে, একজন অনুপ্রবেশকারী ইসলামাবাদে এক ভারতীয় আধিকারিকের বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। ভিয়েনা কনভেনশনে ভারতের তরফে এই সংঘাতের চিত্র তুলে ধরা হয়। উল্লেখ্য, ভারত ও পাকিস্তান পারস্পরিকভাবে ১৯৬১ সালের দ্বিপাক্ষিক আচরণবিধি অনুসরণ করা হয়। ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে ইসলামাবাদের দৃষ্টি আকর্ষণ করেছে।












Click it and Unblock the Notifications