Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমেরিকা কিংবা চিনের থেকেও বেশি! বিশ্বের সব থেকে বড় নিয়োগ কর্তা ভারতের প্রতিরক্ষামন্ত্রক

ভারতের প্রতিরক্ষামন্ত্রক বিশ্বের সব থেকে বড় নিয়োগকর্তা। এখটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তিন বাহিনীতে থাকা সক্রিয় সেনাকর্মী, সংরক্ষিত সেনাকর্মী এবং প্রতিরক্ষামন্ত্রকের অসামরিককর্মীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করে সংখ্য

ভারতের প্রতিরক্ষামন্ত্রক বিশ্বের সব থেকে বড় নিয়োগকর্তা। একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তিন বাহিনীতে থাকা সক্রিয় সেনাকর্মী, সংরক্ষিত সেনাকর্মী এবং প্রতিরক্ষামন্ত্রকের অসামরিককর্মীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করে সংখ্যাটি পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষামন্ত্রকে কর্মরতের সংখ্যাটা প্রায় ২৯.২ লক্ষের মতো।

 আমেরিকার থেকেও বেশি

আমেরিকার থেকেও বেশি

জার্মানি ভিত্তিক একটি বেসরকারি সংস্থা স্ট্যাটিস্টার প্রতিবেদন অনুসারে, ২০২২-এ বিশ্বে সব থেকে বেশি কর্মী নিয়োগকর্তা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। সেখানে কর্মরতের সংখ্যা ২৯.১ লক্ষের মতো। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার বিষয়ে তথ্য ও পরিসংখ্যার প্রদানকারী এই সংস্থা জানিয়েছে, সক্রিয় সেনাকর্মী, সংরক্ষিত সেনাকর্মী এবং অসামরিক কর্মীদের একসঙ্গে করে এই সংখ্যাটা উঠে এসেছে।

পিছিয়ে গিয়েছে চিনও!

পিছিয়ে গিয়েছে চিনও!

জার্মানি ভিত্তিক ওই সংস্থা জানিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মির সংখ্যাটা প্রায় ২৫ লক্ষের মতো। তবে তাদের তালিকায় কোনও অসামরিক কর্মীকে তালিকাভুক্ত করেনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে,
চিনের প্রতিরক্ষা বিভাহ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সমতুল্য। যেক্ষেত্রে সেন্ট্রাল মিলিটারি কমিশনে কর্মরতের সংখ্যাটা ৬৮ লক্ষ হতে পারে। তবে এব্যাপারে কোনও নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

কোথাও ওয়ালমার্টের চেয়ে বেশি কর্মী নেই

কোথাও ওয়ালমার্টের চেয়ে বেশি কর্মী নেই

জার্মানি ভিত্তিক একটি বেসরকারি সংস্থা স্ট্যাটিস্টার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের কোনও কোম্পানিতে ওয়ালমার্টের চেয়ে বেশি কর্মী নেই। আমেরিকার ওই রিটেল জায়ান্টের কর্মী সংখ্যা প্রায় ২৩ লক্ষের মতো। এরপরেই রয়েছে আমাজন। যার কর্মী সংখ্যা প্রায় ১৬ লক্ষের মতো।

বিভিন্ন দেশের সামরিক বরাদ্দ

বিভিন্ন দেশের সামরিক বরাদ্দ

ওই প্রতিবেদন অনুসারে ২০২১-এ সারা বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ প্রায় ২১১৩ বিলিয়ন ডলারের মতো। স্টকহোলমের ইন্টারন্যালনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী ২০২১-এ আমেরিকা, চিন, ভারত, ব্রিটেন এবং রাশিয়ায় সামরিক খাতে খরচের পরিমাণ ছিল এই মোট খরচের ৬২ শতাংশের মতো। এর মধ্যে সামরিক খাতে আমেরিকার খরচের পরিমাণ ছিল ৮০১ বিলিয়ন ডলার। এরপরেই রয়েছে চিন। তারা খরচ করেছিল ২৯৩ বিলিয়ন ডলারের মতো। অন্যদিকে ওই একই সময়ে ভারতের প্রতিরক্ষা ব্যয় ছিল ৭৬.৬ বিলিয়ন ডলার। এই সামরিক খাতে খরচে এই তিন দেশ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+