এশিয়ার মুদ্রাগুলির মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থা ভারতীয় টাকার
আজ মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কিছুটা বাড়লেও সার্বিক ভাবে কিন্তু ভারতীয় টাকার অবস্থা ভাল নয়। গত ছয় বছরে সর্বাধিক কমেছে ভারতের আর্থিক অবস্থা। তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে ভারতীয় টাকার দামও।
আজ মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কিছুটা বাড়লেও সার্বিক ভাবে কিন্তু ভারতীয় টাকার অবস্থা ভাল নয়। গত ছয় বছরে সর্বাধিক কমেছে ভারতের আর্থিক অবস্থা। তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে ভারতীয় টাকার দামও।

জুলাই মাসে শেষবার টাকার দাম বেড়েছিল। তারপর থেকে কমেই চলেছে টাকার দাম। ভারতীয় কোম্পানিগুলি মুলধনে ঘাটতি থাকাই তার মূল করণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলেও ঘাটতি দেখা দিয়েছে।
মুডিজের তরফেও ভারতের ক্রেডিট রেটিং কমিয়ে দেখানো হয়েছে। দেশের আর্থিক দুরবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে মুডিজ। আইডিএফসি ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রনীল পান জানিয়েছেন, দেশের আর্থিক বৃদ্ধিতে ঘাটতিই আরও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেকারণেই টাকার লেনদেন কমছে। যেটা দেশের মুদ্রার দাম কমাতে সাহায্য করছে। এমনকী স্টেট ব্যাঙ্কের তরফ থেকেও দেশের আর্থিক বৃদ্ধি কমিয়ে দেখানো হয়েছে। এতেই স্পষ্ট হয়েছে পরিস্থিতি কতটা উদ্বেজনক। তারপ্রভাব পড়ছে আন্তর্জাতির বাজারে টাকার দামে।
চলতি মাসে টাকার দাম মার্কিন ডলারের তুলনায় ৭২.২৪২৫ শতাংশ পড়েছিল। যেটা গত ৯ মাসে সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাঙ্ক একাধিকবার রেপোরেট কমিয়েছেন। এমনকী টাকার দাম ধরে রাখতে ডলার কেনায় উৎসহ দিতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তার পরেও কী টাকার দামে কোনও পরিবর্তন আসবে।












Click it and Unblock the Notifications