করোনা আতঙ্কের জেরে ডলারের তুলনায় আরও পড়ল টাকার দাম

করোনা আতঙ্কের জেরে ডলারের তুলনায় আরও পড়ল টাকার দাম

করোনা আতঙ্কের জেরে ক্রমেই নিম্নমুখী ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম। সূত্রের খবর, বিগত ৩০ দিন ধরে টাকার দামে এই লাগাতার পতন দেখা যাচ্ছে। আগামীতে টাকার দামে আরও পতন হতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

করোনা আতঙ্কে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে

করোনা আতঙ্কে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে

এদিকে মার্কিন যুক্ত রাষ্ট্র ও ভারতে লাগাতার করোনা সংক্রমণের জেরে বৃহঃষ্পতিবার ডলার পিছু ৭৫-র নিচে নেমে গেল টাকার দাম। এদিকে করোনার প্রভাবে কার্যত ধুঁকছে বিশ্ব অর্থনীতি। শেয়ারবাজারেও লেগে রয়েছে লাগাতার পতন। সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে।

গত ১৬ মাসের মধ্যে সবথেকে বড় পতন

গত ১৬ মাসের মধ্যে সবথেকে বড় পতন

স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৯ পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলেছেন এই সংক্রমণ জারি থাকলে চলতি সপ্তাহে আরও কমতে পারে টাকার দাম। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম এত বড় পতন লক্ষ করা গেল বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ২০১৮-র ৩১ অক্টোবরের পর টাকার দাম এতটা নামতে দেখা যায়।

বুধবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায় ৭৪.২৬ চাকা

বুধবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায় ৭৪.২৬ চাকা

ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা দু লক্ষ ছাড়িয়ে গেছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, এশিয়া প্যাসেফিক অঞ্চলের অর্থনীতি রীতিমতো ঝুঁকির মুখে পড়েছে করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ায়৷ পর্যটন শিল্পের পাশাপাশি এই ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছে চিনের আমদানি রফতানিও। বুধবার ডলারের তুলনায় টাকার দাম দাঁড়ায় ৭৪.২৬ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+