Lok Sabha Election 2024: মোদীর প্রশস্তিতে মুখর তারকা পেসার মহম্মদ শামি, বললেন 'গর্বের বিষয়'
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) । আমরোহা (Amroha)-তে আজ শুক্রবার ভোট দেন তিনি। বাংলার পাশাপাশি এদিন দেশের একাধিক লোকসভা আসনে নির্বাচন ছিল। ভোট ছিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রেও।
যার মধ্যে ছিল তারকা পেসার মহম্মদ শামির কেন্দ্র আমরোহা (Amroha)-ও। আর সেই লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) নির্দিষ্ট বুথে ভোট দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PmModi) প্রসঙ্গ উঠে এল শামির (Mohammed Shami) মন্তব্যে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু জানেন কী বললেন ভারতীয় এই পেসার?

ভোট (Lok Sabha Election 2024) দিয়ে বেরিয়ে মহম্মদ শামি বলেন, প্রত্যেক নাগরিকের ভোট দিয়ে নিজের পছন্দের সরকার নির্বাচনের অধিকার আছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে যেভাবে আমার নাম নিয়েছেন এবং খেলার প্রশংসা করেছেন তা গর্বের ব্যাপার বলে মন্তব্য শামির।
একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি। শামির সেই মন্তব্যের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় এই ক্রিকেটার যেভাবে বক্তব্য রেখেছেন তা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অনেকেই।
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশের আমরোহাতে গত ১৯ এপ্রিল এক জনসভায় শামির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপে মহম্মদ শামির দারুণ খেলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এমনকি খেলার জগতে অসাধারণ পারফরমেন্সের জন্য তাঁকে অর্জুন পুরস্কার কেন্দ্রীয় সরকার দিয়েছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এদিন সেই প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ভারতীয় দলের এই তারকা পেসার।
বলে রাখা প্রয়োজন, বিশ্বকাপে ফাইনালে হারের পর ড্রেসিং রুমে কেঁদে ফেলেন মহম্মদ শামি। আর সেই সময় তাঁকে বুকে টেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া। এমনকি গত কয়েকমাস আগে গোড়ালির অস্ত্রোপচারের পর শামির আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী।
#WATCH | Cricketer Mohammad Shami says "I just want to say that every citizen has the right to cast their votes and elect the government of their choice...It is a matter of pride for me that PM Modi took my name during his speech and praised me and my game..." pic.twitter.com/iLBaDciu7I
— ANI (@ANI) April 26, 2024
তিনি লেখেন, এই সময়ের মোকাবিলা করুন সাহসের সঙ্গে। পালটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শামিও। প্রধানমন্ত্রীর টুইটকে 'পরম প্রাপ্তি' বলে উল্লেখ করেন তিনি। দুজনের রসায়নের ছবি ধরা পড়ে নির্বাচনের প্রচারেও। শামি যে লোকসভা কেন্দ্রে থাকেন সেখানে নির্বাচনে গিয়ে শামির (Mohammed Shami) প্রসঙ্গ তুলে ধরেন মোদী (Pm Modi)।












Click it and Unblock the Notifications