ভারতীয় পর্বতারোহী নিখোঁজ নেপালের মাউন্ট অন্নপূর্ণা থেকে, থমকে গেল অভিযান
এক ৩৪ বছর বয়সি ভারতীয় পর্বতারোহী নিখোঁজ হয়ে গেলেন নেপালের মাউন্ট অন্নপূর্ণা থেকে। ট্রেকিং অভিযান সংগঠকদের তরফে এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে সম্প্রতি। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই পর্বতারোহী রাজস্থানের কিশানগড়ের বাসিন্দা।
নিখোঁজ পর্বতারোহীর নাম অনুরাগ মালু। তিনি মাউন্ট অন্নপূর্ণার ক্যাম্প থ্রি থেকে নামার সময় নিখোঁজ হয়ে যান। সোমবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ট্রেকিং অভিযান সংগঠন সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা এই খবর জানিয়েছেন।

হিমালয়ান টাইমস সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। সেই খবর অনুসারে পর্বতারোহী অনুরাগ মালু জাতিসংঘের উন্নয়নের লক্ষ্যমাত্রায় সচেতনতা তৈরি করতে ৮০০০ মিটারের উপরে ১৪টি চূড়া এবং সাতটি চূড়ায় আরোহণ করার একটি মিশনে রয়েছেন।
এই ঘটনার পর শেরপা বলেন, "পর্বতারোহী অনুরাগ মালু নিখোঁজ হওয়ার পরপরই আমরা তার জন্য ব্যাপক অনুসন্ধান শুরু করেছিলাম। তবে সন্ধ্যা পর্যন্ত আমরা তাঁকে খুঁজে বের করতে পারিনি। আমাদের চেষ্টা জারি রয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা অনুরাগ মালুকে খুঁজে বের করতে পারব।"

ওই শেরপা জানান, "আমরা মঙ্গলবারও অনুসন্ধান চালিয়ে যাব। আশা করছি নিখোঁজ পর্বতারোহীকে আমরা খুঁজে বের করতে পারব। অনুরাগ মালু আরইএক্স করমবীর চক্রে ভূষিত হয়েছিলেন এবং ২০৪১ সালে ভারত থেকে অ্যান্টার্কটিক যুব রাষ্ট্রদূত হয়েছেন তিনি। স্থানীয় মিডিয়া রিপোর্টে এই খবর ফলাও করে ছাপানো হয়েছে।
মাউন্ট অন্নপূর্ণা পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্ঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮০৯১ মিটার। এই পর্বতশৃঙ্গ জয় করে তিনি ফিরছিলেন। সেই ফেরার পথেই তিনি বিপদে পড়েন। পথ হারিয়ে পেলেন। তারপর থেকে তাঁর খোঁজ মিলছে না। এদিন তিনি কী ধরনের অসুবিধা এবং বিপদের মুখে পড়েন তা জানার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications