বেঁচে আছেন তিনি, তিন দিন পর মাউন্ট অন্নপূর্ণায় খোঁজ মিলল ভারতীয় অভিযাত্রীর
সকলে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। গত সোমবার থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নেপালে মাউন্ট অন্নপূর্ণা অভিযানে গিয়েছিলেন তিনি। সোমবার থেকে অনুরাগ মালোর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার তাঁর খোঁজ মেলে।
বেঁচে আছেন অনুরাগ মালো। কনকনে ঠান্ডার মধ্যেও নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন তিনি। তাঁর ভাই সংবাদ সংস্থাকে জানিয়েছে তাঁর দাদা অনুরাগ মালোকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তবেতাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনদিন ধরে হিমালয়ের প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে তাঁকে।

মাউন্ট অন্নপূর্ণা বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ। গত সোমবার মাউন্ট অন্নপূর্ণ শৃঙ্গে এঠার সময় ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোরে যেতে গিয়ে বরফের খাদের মধ্যে পড়ে যান। তারপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর থেকেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে বৃহস্পতিবার তাঁর ভাই জানিয়েছেন মালোকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা মালো। পর্বোতারোহনের নেশা ছিল তাঁরা। করমবীর চক্রও পেয়েছিলেন তিনি। এর আগেও একাধিক জায়গায় পর্বোতারোহন করেছেন। গতবছর মাউন্ট আমা ডাবলাম পর্বোতারোহনও করেছিলেন তিনি। ১৪টি শৃঙ্গ জয় করার টার্গেট নিয়েছিলেন তিনি। সাতটি দেশে ৮০০০ ফুট উঁচুতে পর্বোতারোন করে সচেতন করতে চেষ্টা করেছিলেন তিনি।

কিন্তু মাউন্ট অন্নপূর্ণা অভিযানের সময় ঘটে বিপত্তি। এই সময়টা পর্বোতারোহনের জন্য ভাল। কিন্তু হঠাৎ করে অবহাওয়া খারাপ হয়ে যায়। অনেক পর্বোতারোহীই বিপদে পড়েছিলেন। তারপরেই মালোর নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসে। তার পরেই নেপাল সরকারের পক্ষ থেকে উদ্ধার প্রক্রিয়া শুরু করে। অভিযাত্রীর খোঁজে তিনদিন ধরে তল্লাশি চালানো হয়। অবশেষে উদ্ধার করা গিয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications