৩২৫টি ওষুধ নিষিদ্ধ! কোন সমস্যা সামনে, কী বলে সতর্ক করছেন কেমিস্টরা
আগামী দুই-তিন মাস বিভিন্ন ওষুধের জোগানে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন কেমিস্টরা।
৩২৫টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যার ফলে আগামী কয়েকমাস অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ডায়বেটিকস ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্যারিডন ওষুধও নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। তবে এদিন ফের তা নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর ফলে আগামী দুই-তিন মাস বিভিন্ন ওষুধের জোগানে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন কেমিস্টরা। যদিও চিকিৎসকেরা এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন।
সাধারণভাবে ব্যবহৃত জিফি এজেড, নর মেট্রোজিল, ন্যাসিভিয়ন ক্লাসিক অ্যাডাল্ট স্প্রে, চেস্টন কোল্ড টোটাল, অ্যাজিথ্রাল এ, নিসিপ কোল্ড অ্যান্ড ফ্লু, সুপ্রিমক্স প্লাস, রাইডল ওজেড, অ্যাসকোরিল ডি, ভিসকোডাইনের মতো তিনশোর বেশি ওষুধ নিষিদ্ধ তালিকায় ফেলা হয়েছে।
নিখিল ভারত কেমিস্টদের সংস্থায় ৮ লক্ষ নথিভুক্ত কেমিস্ট রয়েছে। এখন তাঁরা বাতিল ওষুধ হোলসেলারদের পাঠাচ্ছেন। তার বদলে ফার্মা কোম্পানির থেকে নতুন ওষুধ পাবেন। এই অদল-বদলে জোগানের সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ঘোষণার দিন তিনেকের মধ্যেই স্যারিডন সহ তিনটি ওষুধের উপর থেকে সুপ্রিম কোর্ট ব্যান তুলে নিয়েছে। একইসঙ্গে কেন্দ্রের এই বিষয়ে জবাবও চেয়েছে।












Click it and Unblock the Notifications