২০০০ টাকা র নোট আর নয়, এবার এই এটিএম থেকে বের হবে ২০০ টাকার নোট
২০০০ টাকার নোটে আর ভরসা নেই। ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সুবিধার জন্য এবার ২০০ টাকার নোট লোড করার সিদ্ধান্ত নিয়েছে এটিএমগুলিতে।
২০০০ টাকার নোটে আর ভরসা নেই। ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সুবিধার জন্য এবার ২০০ টাকার নোট লোড করার সিদ্ধান্ত নিয়েছে এটিএমগুলিতে। ২০০০ টাকার নোট লোড করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১ মার্চের পর তাদের এটিএম থেকে ২ হাজার নোট বের করা হবে না।

প্রবীণ এক ব্যাঙ্ক কর্তা জানিয়েছেন, 'এটিএম থেকে টাকা তোলার পর গ্রাহকরা তা ভাঙানোর জন্য ফের ব্যাঙ্কের শাখায় ভিড় জমাচ্ছেন। এর ফলে গ্রাহকরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, ব্যাঙ্ককর্মীরাও সমস্যায় পড়ছেন। তাই এই সমস্যা দূর করতে এটিএমগুলিতে ২,০০০ টাকার নোট লোড করা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক মুদ্রা ক্যাসেটগুলিতে ২ হাজার টাকার পরিবর্তে ২০০ টাকার নোট লোড করবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাহাবাদ ব্যাংকের এটিএম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ইন্ডিয়ান ব্যাংকের কর্মকর্তা বলেন, ব্যাঙ্কগুলির সংহত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে ইন্ডিয়ান ব্যাঙ্কের এই পদক্ষেপের পরে অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক তা অনুসরণ করে কি না, তা-ই দেখার। ফিনান্সিয়াল সফটওয়্যার অ্যান্ড সিস্টেমসের সভাপতি ভি বালাসুব্রহ্মণিয়ান বলেন, বেসরকারি ব্যাঙ্কগুলির এটিএমগুলিতে ২ হাজার টাকার নোট লোড করা বন্ধ করার জন্য কোনও নির্দেশনা বা তথ্য নেই।












Click it and Unblock the Notifications