চিন সীমান্তের কাছে ভারত-আমেরিকা যৌথ সামরিক মহড়া, তীব্র প্রতিক্রিয়া বেজিংয়ের
চিন সীমান্তের কাছে ভারত ও আমেরিকার যৌথ সামরিক অভিযান
ভারত ও আমেরিকা সামরিক যৌথ সামরিক মহড়ার অংশ নিতে চলেছে। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনার মধ্যেই ভারত আমেরিকার যৌথ মহড়া যথেষ্ঠ গুরুত্বপূণ। প্রকৃত নিয়ন্ত্র রেখা থেকে ১০০ কিমি দূরে উত্তরাখণ্ডের আউলিতে এই সামরিক মহড়া ১৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে।

ভারত ও আমেরিকার এই যৌথ সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে যুদ্ধ অভ্যাস। ভারত ও আমেরিকা কঠিন ও দুর্গম পরিবেশে প্রতি বছর এই সামরিক মহড়া করার পরিকল্পনা নিয়েছে। ২০২১ সালে আমেরিকার আলাস্কাতে সামরিক মহড়া হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিটি দেশের ৩৫০ জন সেনা অংশগ্রহণ করবে। চরম আবহাওয়ায় ও অতি উচ্চতায় উভয় দেশের সেনারা যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণ করবে। প্রথমে এই যুদ্ধ অভ্যাসটি অক্টোবরের শেষ দুই সপ্তাহে হওয়ার কথা ছিল। ভারতের সেনাবাহিনীর অপারেশনাল প্রতিশ্রুতির কারণে এই যৌথ সামরিক অভিযান নভেম্বর ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।
আমেরিকা ও ভারতের এই সামরিক মহড়ার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চিন। বেজিং অভিযোগ করেছে, ভারত চুক্তি লঙ্ঘন করছে। এলএসি-এর কাছে কোনও সামরিক মহড়া হবে না বলে চুক্তি করা হয়েছি। পাশাপাশি চিন অভিযোগ করেছে, আমেরিকা নয়াদিল্লি ও বেজিংয়ের দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ করেছে। যদিও এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, চিনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ বুঝতে পারছি না। ভারত ও আমেরিকার যৌথ সামরিক মহড়া সম্পূণ আলাদা একটি বিষয়। চিন অকারণে সীমান্তে উত্তেজনার সঙ্গে সামরিক মহড়াকে গুলিয়ে ফেলছে।
বছরের শেষের দিকে ভারতের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি সামরিক মহড়ার অংশগ্রহণ করার কথা রয়েছে। ভারতীয় নৌবাহিনী জাপানের মালাবারে সামরিক অভিযানে অংশগ্রহণ করবে। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং আসিয়ানের তিনটি দেশের সঙ্গে সামরিক মহড়াও চালানো হবে। যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান, বিমান এবং হেলিকপ্টারগুলি জাপানের মালবার উপকূলে মোতায়েন করা হবে। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করব। ৮ থেকে ১৮ নভেম্বর চারটি দেশ সামরিক মহড়া চালাবে। চিনের আগ্রাসী মনোভাবকে সামনে রেখে এই মহড়া করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ভারত ও অস্ট্রেলিয়া ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মতো 'অস্ট্রা-হিন্দ' সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। মরুভূমি প্রধান অঞ্চলে দুই দেশের সেনাদের সামরিক মহড়া হবে। দুই দেশের সেনাদের কার্যক্ষমতা বাড়বে বলে আশা করেছে।












Click it and Unblock the Notifications