করোনা ভাইরাস মোকাবিলায় এবার ভারতীয় সেনা! তৈরি থাকার নির্দেশ
দেশে করোনা ভাইরাস মোকাবিলায় এবার ভারতীয় সেনা। এবার সেনার কাধে পড়েছে হাজার হাজার মানুষের জন্য কোয়ারেন্টাইন ফেসিলিটি তৈরির নির্দেশ। দেশের বিভিন্ন জায়গায় এই শিবির তৈরি করা হবে।
দেশে করোনা ভাইরাস মোকাবিলায় এবার ভারতীয় সেনা। এবার সেনার কাধে পড়েছে হাজার হাজার মানুষের জন্য কোয়ারেন্টাইন ফেসিলিটি তৈরির নির্দেশ। দেশের বিভিন্ন জায়গায় এই শিবির তৈরি করা হবে।

৯০ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস
ভারত-সহ বিশ্বের প্রায় ৯০ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। চিনের বাইরে একাধিক জায়গায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

শিবির তৈরি করছে ভারতীয় সেনা
প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় সেনাকে জসসলমীর, সুরাতগড়, সেকেন্দ্রাবাদ, চেন্নাই, কলকাতায় কোয়ারেন্টাইন ফেসিলিটি যুক্ত শিবির তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনী ও বিমানবাহিনীকে নির্দেশ
সূত্রের খবর অনুযায়ী সেনাবাহিনীর সদস্যদের বলা হয়েছে ভিড় জায়গা এড়িয়ে চলতে। তাঁদের ক্যান্টনমেন্ট এবং মিলিটারি স্টেশনের মধ্যে থাকা সপিং কমপ্লেক্স ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ যাত্রার বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে বিমান বাহিনীকেও।

মিলিটারি হাসপাতালেও আলাদা ব্যবস্থা
সেনার তরফে পাঠানো অ্যাডভাইসরিতে বলা হয়েছে সেনা হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে। এছাড়াও করোনা আক্রনাতদের নজরদারিতে আলাদা করে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications