Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রজাতন্ত্র দিবসে চিন সেনার সঙ্গে হটলাইনে কথা ভারতীয় সেনার! এরপরেই বড় বার্তা রিজিজুর

গত কয়েকদিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় অরুণাচল প্রদেশের এক কিশোর। যদিও সম্প্রতি খোঁজ মিলেছে অরুণাচল প্রদেশ থেকে চিনের পিপলস লিবারেশন আর্মির (‌পিএলএ)‌ হাতে অপহৃত হওয়া কিশোরের। রবিবারই পিআইএল এই কথা জানিয়েছে।

গত কয়েকদিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় অরুণাচল প্রদেশের এক কিশোর। যদিও সম্প্রতি খোঁজ মিলেছে অরুণাচল প্রদেশ থেকে চিনের পিপলস লিবারেশন আর্মির (‌পিএলএ)‌ হাতে অপহৃত হওয়া কিশোরের। রবিবারই পিআইএল এই কথা জানিয়েছে।

এরপরেই বড় বার্তা রিজিজুর

শুধু তাই নয়, তার মুক্তি বা ফেরত পাঠানোর সব ধরনের প্রক্রিয়া চলছে বলেও ভারতীয় সেনাকে জানানো হয়েছে। সুরক্ষিত ভাবে যাতে ওই যুবককে ফেরানো যায় সেটাই এখন চ্যালেঞ্জ ভারতের কাছে। চিনের তরফে এই বিষয়ে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে।

জানা যায়, রহস্যজনক ভাবে নিখোঁজ কিশোরের খোঁজে চিনের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা। কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজু এই প্রসঙ্গে জানিয়েছেন, গণতন্ত্র দিবসকে সামনে রেখে চিনের বাহিনী এবং ভারতীয় সেনা হট লাইনে কথা বলে। আর সেখানেই ভারতের হাতে ওই যুবককে তুলে দেওয়ার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী।

এই প্রসঙ্গে টুইটও করেছেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী কিরণ রিজিজু। তিনি সেখানে লেখেন, ভারতীয় সেনার তরফে চিনের বাহিনী পিএলএ'র সঙ্গে হট লাইনে কথা হয়েছে। আমাদের দেশের নাগরিককে তুলে দেওয়ার ক্ষেত্রে সবুজ সঙ্কেত পিএলএ দিয়েছে বলেই দাবি। শুধু তাই নয়, খুব শিঘ্রই তারিখ এবং জায়গা জানানো হবে বলে আশ্বাস পিএলএ'র তরফে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বলেও টুইটে দাবি রিজিজুর।

কিন্তু দেরি হচ্ছে ভারতীয় নাগরিককে দেশে ফেরাতে? এই প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রীর দাবি, আবহাওয়ার জন্যে নাকি ভারতীয় কিশোরকে ফেরাতে দেরি হচ্ছে বলে চিনের তরফে দাবি করা হয়েছে।

এর আগে কিরন রিজিজু জানিয়ে ছিলেন, গত ২০ জানুয়ারি ভারতীয় সেনাকে চিন সেনা জানিয়েছিল যে তাঁরা একটি কিশোরকে খুঁজে পেয়েছে। সেই ওই ব্যক্তি কিনা তা নিশ্চিত হতে ভারতীয় সেনার কাছে নিখোঁজ যুবকের বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই মতো সমস্ত তথ্য চিনকে শেয়ার করা হয়েছিল বলেও দাবি রিজেজুর।

অন্যদিকে প্রতিরক্ষা বাহিনী, তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে রবিবার জানিয়েছেন, '‌চিনের সেনাবাহিনী আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোরের সন্ধান পেয়েছে এবং তাকে এক সপ্তাহের মধ্যেই ভারতের হাতে তুলে দেওয়া হবে এবং তার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।'‌

তবে এটা এখনও নিশ্চিত নয় যে চিনের সেনা যে কিশোরের সন্ধান পেয়েছে তা ভারতীয় সেনার সহায়তা চাওয়া নিখোঁজ ১৭ বছরের মিরান তারোন কিনা। বিষয়টি যদিও ভারতের তরফে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+