শীত জানান দিতে শুরু করেছে, লাদাখে প্রস্তুতি শুরু সেনার, মজুত বাড়াচ্ছে সীমান্তের সেনা চৌকিগুলি
শীত জানান দিতে শুরু করেছে, লাদাখে প্রস্তুতি শুরু সেনার, মজুত বাড়াচ্ছে সীমান্তের সেনা চৌকিগুলি
শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে উত্তর ভারত। আর এক মাস পরেই শীত নামতে শুরু করবে লাদাখ, কাশ্মীরে। হিমাঙ্কের নীচে চলে যাবে তাপমাত্রা। শুরু হয়ে যাবে তুষারপাত। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাতে লালফৌজকে প্রতিহত করার বন্দোবস্ত লাদাখে করে রাখছে ভারতীয় সেনা। এরই মধ্যে লাদাখে সীমান্তের সেনা চৌকি গুলিতে মজুত বাড়াতে শুরু করে দিয়েছে তারা।

লাদাখে সেনা তৎপরতা
লাদাখ সীমান্তে তৎপরতা শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। লাদাখ সীমান্তে গত মে মাস থেকে লালফৌজের সঙ্গে যে সংঘাত শুরু হয়েছে। শীতকালে তা আবার হতে পারে এমন আঁচ করেই আগাম প্রস্তুতি নিতে শুরু করে গিয়েছে সেনাবাহিনী। লাদাখ সংঘাতের কারণেই সীমান্তের একাধিক সেনা চৌকিতে জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অস্ত্রও মজুত করা হয়েছে।

শীতের প্রস্তুতি
লাদাখ সীমান্তে ইতিমধ্যেই শীতের জন্য প্রয়োজনীয় সামগ্রি মজুত করা শুরু করে ফেলেছে সেনা বাহিনী। ঠান্ডার উপযুক্ত ভারী টেন্ট, থেকে শুরু করে খাবার, শীতের জন্য প্রয়োজনীয় গরম পোশাক, এবং গুলি গোলা মজুত করা শুরু হয়ে গিয়েছে। কোনও ভাবেই শীতের চরম আবহাওয়ার সুযোগ লালফৌজকে দিতে রাজি নয় ভারতীয় সেনা।

অমীমাংসিত সমস্যা
গতকালই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে জানিয়েছেন চিন কিছুতেই এসএসি মানতে রাজি নয়। যার কারণে লাদাখ সীমান্তে সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে। ভারত বারবার আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ভারত একেবারেই লাদাখে এক ইঞ্চি জমি ছাড়বে না বলে জানিয়েছে।

অরুণাচলে নজর
লাদাখ সীমান্তের পর এবার অরুণাচলেও নজর দিয়েছে লালফৌজ। অরুণাচলে ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই নির্মাণ কাজ চালাচ্ছে চিনা ফৌজ। তা নজরে আসতেই অরুণাচল প্রদেশ সীমান্তে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications