সেনার আরও এক স্টেশনের কাছে মধ্যরাতে ড্রোনের ঘোরাফেরা, কাশ্মীরে রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার
জম্মুর বুকে ফের একবার সেনা স্টেশন লক্ষ্য করে ড্রোনের ঘোরাফেরা লক্ষ্য করা গেল। প্রতিরক্ষার প্রবল নিরাপত্তায় থাকা স্টেশনের আশপাশে কীভাবে ড্রোন বারবার ঢুকে পড়ছে তা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। একটি ড্রোন এদিন সানজুয়ান মিলিটারি স্টেশন সহ একাধিক জায়গায় ঘুরতে দেখা গিয়েছে।

রাতের অন্ধকারে ড্রোন
জানা গিয়েছে, জম্মুতে সানজুয়ান, কুঞ্জওয়ানি, কালচুক এলাকায় রাত আড়াটে নাগাদ দেখা গিয়েছে ড্রোন। সূত্রের খবর এই তিন এলাকায় একটিই ড্রোন দেখা গিয়েছে। তবে ওই ড্রোন একটিই নাকি তিনটি আলাদা তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়।

৩ দিনে ৫ টি ড্রোন!
প্রসঙ্গত, সোমবারই কালচুক সেনা স্টেশনের ওপর ২ টি ড্রোন দেখা যায়। তা দেখা মাত্রই তাকে গুলিতে ঝাঁঝরা করে সেনা। এর আগে রবিবার রাতে জম্মুতে বায়ুসেনা স্টেশনে হেলিকপ্টারকে টার্গেট করে ড্রোন থেকে বিস্ফোরক ফেলে প্রবল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার নেপথ্যে পাকিস্তানি জঙ্গিরা রয়েছে বলে খবর।

স্বরাষ্ট্রমন্ত্রকের বড় পদক্ষেপ
জানা গিয়েছে, জম্মুতে ড্রোন হামলার কেস এআইএর হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, ইতিমধ্যেই কাশ্মীরের বুকে বহুজনকে করে পুলিশ। তাদের মধ্যে একজন ছিল লস্কর জঙ্গি আব্রার। যে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার হওয়ার পর রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিহত হয়।

ব্যাগ খুলেই গ্রেনেড বের করে জঙ্গি আব্রার!
এদিকে জানা গিয়েছে, হাইওয়েতে জঙ্গিরা হামলা চালাতে পাকে বলে সূত্রের মারফৎ খবর পেয়েই ঘটনাস্থলে নাকা চেকিং শুরু করে সেনা। সেই সময় কটি সন্দেহজনক গাড়িকে দেখে তাকে দাঁড় করায়। গাড়িতে বসে থাকা দুজনকে মাস্ক খুলতে বলেন অফিসাররা। সেই সময় এক জঙ্গি ব্যাগ খুলে গ্রেনেড বের করতেই , মুহূর্তে তাকে ধরে ফেলে সেনা। চলে জিজ্ঞাসাবাদ। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে , সে পাল্টা সেনাকে টার্গেট করে হামলা চলতে থাকে একটি বাড়ি থেকে। পাল্টা গুলি চালায় সেনা। মৃত্যু হয় দুই জঙ্গির। জানা গিয়েছে মৃত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর ই তৈবার কমান্ডার নদিম আব্রার।












Click it and Unblock the Notifications