পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতেই বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল সেনার, উদ্ধার ৭ কেজি আইইডি
পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতেই বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল সেনার, উদ্ধার ৭ কেজি আইইডি
পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তির দিনেই উপত্যকায় বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ। সেনাবাহিনীর তৎপরতায় বড় জঙ্গি হামলার হাত থেকে রেহাই পেল দেশবাসী। সূত্রের খবর, রবিবার জম্মুর একটি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয় ৭ কেজি বিস্ফোরক। এই ঘটনায় ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবারই আবার লস্কর-ই-তইবার জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য জাহুর আহমেদ রাঠেরকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।এদিকে ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকেই উপত্যকায় জঙ্গি দমন কর্মসূচিতে বিশেষ ভাবে নজর দেয় কেন্দ্র। এমনকী বিশেষ ভাবে তৎপরতা বাড়ায় সেনাও। সাফল্যের খবর মিলতে থাকে তখন থেকেই। এমনকী গত একবছরে জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল করার পর থেকেই গোটা রাজ্যে জঙ্গি নাশকতার পরিমাণও অনেকটাই কমেছে বলে মত ওয়াকিবহাল মহলের।
এদিকে ,২০১৯ সালে আজকের দিনেই পুলওয়ামা হামলায় শহীদ হয়েছিলেন ভারতের ৪০ জন বীর সন্তান।এদিনই নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে এক আত্মঘাতী আইইডি বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। পরেই এই ঘটনার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এদিকে এদিনই আবার এই হামলার মূল চক্রী মাসুদ আজহার সহ তিন কুখ্যাত জইশ কমান্ডের বিরুদ্ধে লাল নোটিশ জারি করেছে ইন্টারপোল।












Click it and Unblock the Notifications