সিকিমে নাথু লা পাসে আটকে পড়া ১৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা
সিকিমের নাথুলা পাসে বেড়াতে গিয়ে প্রচণ্ড তুষারপাতে আটকে পড়েছিলেন পর্যটকরা। ১৫০০ থেকে ১৭০০ পর্যটককে নিয়ে নাথু লা পাসের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল ৩০০টি গাড়ি।
সিকিমের নাথুলা পাসে বেড়াতে গিয়ে প্রচণ্ড তুষারপাতে আটকে পড়েছিলেন পর্যটকরা। ১৫০০ থেকে ১৭০০ পর্যটককে নিয়ে নাথু লা পাসের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল ৩০০টি গাড়ি। শুক্রবার বিকেল থেকে তীব্র তুষারপাত শুরু হয় সেখানে। প্রায় সারা রাত অভিযান চালিয়ে অবশেেষ ১৫০০ পর্যটককে উদ্ধার করে আনে সেনা বাহিনী। তাঁদের মধ্যে মহিলা, প্রবীণ, শিশুরাও ছিল।

প্রায় ৫৭০ জন পর্যটককে সেনা ক্যাম্পে আশ্রয় দিয়েছিল বাহিনী। তাঁেদর গরম কাপড়, খাবার এবং ওষুধ দিয়ে সবরকম সহযোগিতা করা হয়। এখনও চলছে উদ্ধার কাজ।
বরফ কাটার গাড়ি নিয়ে এসে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। বাকি পর্যটক এবং গাড়ি গুলিকে গ্যাংটকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেনাবাহিনী। এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস গিয়েছে আগামী সপ্তাহে গ্যাংটকে বৃষ্টি হবে। তাতে আবহাওয়ার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications