ফের সীমান্তে ভারতীয় সেনা খুনের ছক পাকিস্তানি কম্যান্ডোর, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

এক পাকিস্তানি কম্যান্ডোকে গুলি করে নিকেশ করেছে ভারতীয় সেনা। সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে ভারতীয় সেনাদের খুনের চেষ্টা করছিল।

সীমান্তে এক পাকিস্তানি কম্যান্ডোকে গুলি করে নিকেশ করেছে ভারতীয় সেনা। সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে ভারতীয় সেনাদের খুনের চেষ্টা করছিল। সীমান্তে অবৈধ নজরদারি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তৎপরতা দেখিয়েছে ভারতীয় সেনা।

নিহত পাকিস্তানি কম্যান্ডো মাথায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে সীমান্ত পারের চেষ্টা করছিল। তার সঙ্গে অস্ত্রও ছিল।

ফের সীমান্তে ভারতীয় সেনা খুনের ছক পাকিস্তানি কম্যান্ডোর!

সেনাবাহিনী সূত্রে খবর, সীমান্তের একটি ভিডিও ফুটেজ সেনার হাতে এসেছে। তা পরীক্ষা করেছেন ভারতীয় সেনার সিনিয়র আধিকারিকেরা। সেখানে দেখা গিয়েছে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) সীমান্ত পেরনোর চেষ্টা করছে।

সেই ভিডিওতেই পাকিস্তানের প্রশিক্ষণ শিবিরের ফুটেজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ভিডিওতে সীমান্তে লড়াই করা ভারতীয় সেনা ও পাকিস্তানি সেনার ফুটেজ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে এই ফউটেজ এখনও সরকার প্রকাশ্য আনবে কিনা তা স্পষ্ট নয়।

ভিডিও ফুটেজ ছাড়াও কিছু উল্লেখযোগ্য তথ্য সেনার হাতে এসেছে। সম্প্রতি যে জঙ্গিদের নিকেশ করা গিয়েছে, তারা পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা এসএসজি-কে সাহায্য করত। যে পাক সেনা ভারতে ঢোকার চেষ্টা করছিল সেই এলাকাটি পুঞ্চের চকন দা বাগে।

সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে গত কয়েকদিনে বেশ কয়েকজন পাকিস্তানি ভারতীয় সেনার হাতে প্রাণ দিয়েছে। তাদের পোশাকও সেনার মতোই। ফলে বোঝা কঠিন তারা সেনা নাকি সেনা বেশে জঙ্গি। ভারতীয় সেনার উপর অতর্কিতে হামলার ঘটনা বেড়েছে। এমনকী মৃত সঙ্গীদের দেহ নিয়ে যেতেও তৎপরতা দেখাচ্ছে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করা আগন্তুকরা।

সেনা সূত্র মনে করছে, গোটা ঘটনায় পাক সেনার যোগাযোগ স্পষ্ট। মৃত সেনার দেহও যাতে বাকীরা বয়ে নিয়ে আসতে পারে, সেই ট্রেনিংই পাকিস্তানে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনায় পাকিস্তানি সেনা পুরোপুরি জড়িত রয়েছে। সেনার সঙ্গেই একসঙ্গে জঙ্গিদেরও একই ধরনের ট্রেনিং দিয়ে সীমান্তে নাশকতার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+