৩ হাজার ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত, সীমান্ত হবে আরও সুরক্ষিত

উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম সীমান্তকে আরও নিশ্ছিদ্র করতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে চলেছে ভারত।

উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম সীমান্তকে আরও নিশ্ছিদ্র করতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে চলেছে ভারত। ৩ হাজার মিলান ২টি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফ্রান্স থেকে ভারত কিনতে চলেছে। সবমিলিয়ে ১ হাজার কোটি টাকা খরচ হবে বলে আন্দাজ করা হচ্ছে।

৩ হাজার ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত

ভারতীয় সেনার তরফে ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দেওয়া হবে। তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে সেনার আধিকারিক ও প্রতিরক্ষা মন্ত্রক। ফরাসি সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ভারত ডায়নামিকস লিমিটেড এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

জানা গিয়েছে, ভারতীয় সেনার বিভিন্ন ধরনের অন্তত ৭০ হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রয়োজন। এছাড়া বিভিন্ন ধরনের ৮৫০টি লঞ্চারও প্রয়োজন। এখন যতটা রেঞ্জ রয়েছে তার চেয়ে বেশি দূরত্বে ক্ষেপণাস্ত্র যেতে পারে, এমন অস্ত্র কিনছে ভারত।

আপাতত এই কটি ক্ষেপণাস্ত্র কিনেই কাজ সামাল দিতে চাইছে সেনা। একইসঙ্গে দেশীয় পদ্ধতিতে তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরির প্রক্রিয়া চলছে।

এর আগে গতবছরে ইজরায়েল থেকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার ভাবনা থেকে ভারত সরে আসে। ডিআরডিও-তেই তা তৈরির চেষ্টা চলছে। দুটি সফল পরীক্ষণও ডিআরডিও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিয়ে করে ফেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+