সীমান্তে উত্তেজনার মাঝেই ১০ লক্ষ হ্যান্ড গ্রেনেড কিনতে চলেছে ভারতীয় সেনা
পাকিস্তান ও চিন সীমান্ত বারবার উত্তপ্ত হচ্ছে। এরই মাঝে নিজেদের প্রতিরক্ষাকে আরও মজবুত করে ফেলতে উদ্যোগ নিচ্ছে ভারতীয় সেনা।
পাকিস্তান ও চিন সীমান্ত বারবার উত্তপ্ত হচ্ছে। এরই মাঝে নিজেদের প্রতিরক্ষাকে আরও মজবুত করে ফেলতে উদ্যোগ নিচ্ছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের কাছে ১০ লক্ষ হ্যান্ড গ্রেনেড কেনার প্রস্তাব রয়েছে। তা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মধ্য দিয়ে সেনার জন্য বাস্তবায়নের প্রয়াস শুরু হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রক দেশীয় কোনও সংস্থা থেকেই এই ১০ লক্ষ হ্যান্ড গ্রেনেড কেনার কথা ভাবছে। সেই মর্মে এই সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন বিশেষ বৈঠকও করেছেন।
ইতিমধ্যে সেনার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কেনা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। এছাড়া এই গ্রেনেড কিনতে অতিরিক্ত ৫০০ কোটি টাকা খরচ হবে। সেটা কীভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে।
প্রথম চুক্তিতে ৭০০ কোটি টাকা ব্যয়ে আমেরিকার সংস্থা থেকে ৭৫ হাজার সিগ সয়ের অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি হয়েছে। এছাড়া রাশিয়া থেকে সাড়ে সাত লক্ষ আধুনিক একে ২০৩ অ্যাসল্ট রাইফেল কেনার কথাও হয়েছে।
বর্তমানে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এইচই ৩৬ গ্রেনেড ব্যবহার করা হয়। বস্তুত গ্রেনেড যুদ্ধের সময় শত্রুপক্ষের প্রভূত ক্ষতি করতে পারে। বিশেষ করে বাঙ্কার নষ্ট করতে বা শত্রুপক্ষের পজিশন তছনছ করতে এর জুড়ি নেই। আর তাই গ্রেনেড কেনার বিষয়ে ভারত আগ্রহী সন্দেহ নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications