কাশ্মীরে রুদ্ধশ্বাস অভিযানে ৬ জঙ্গিকে নিকেশ করল সেনা! কোন স্ট্র্যাটেজিতে চলল অপারেশন

কাশ্মীরে রুদ্ধশ্বাস অভিযানে ৬ জঙ্গিকে নিকেশ করল সেনা! কোন স্ট্র্যাটেজিতে চলল অপারেশন

পাকিস্তান আশ্রিত লস্কর ই তৈবার ছয় জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। কাশ্মীরে রজৌরির জঙ্গলের ভিতর ঢুকে জঙ্গিকে নাস্তানাবুদ করতে উদ্যত হয় ভারতীয় সেনা। এর আগে পুঞ্চে ভারতীয় সেনার ৯ জন জওয়ান জঙ্গিদের গুলিতে শহিদ হন। এরপর এক চুল জায়গা না ছেড়ে তৎপরতায় নামে ভারতীয় সেনা। এদিন তার জবাবে ছয় জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। কাশ্মীরের বুকে গভীর জঙ্গলে শুরু হয় তল্লাশি। এরপর যা ঘটল..

 স্ট্র্যাটেজি বদলের পাল্টা স্ট্র্যাটেজিতে বদল সেনার!

স্ট্র্যাটেজি বদলের পাল্টা স্ট্র্যাটেজিতে বদল সেনার!

কাশ্মীরে মূলত জঙ্গিরা নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে বদল এনে তের হামলার দিক পরিবর্তন করেছে। মূলত সাম্প্রদায়িক দাঙ্গা যাতে কাশ্মীরে বেড়ে যায়, তার জন্য নির্দিষ্ট করে ধর্মীয় ভেদাভেদ দেখে নিশানা তাক করছে জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের এই স্ট্র্যাটেজি বুঝতে সময় লাগেনি কাশ্মীরে পুলিশ থেকে সেনার। এদিকে, রজৌরির জঙ্গলেও এদিন ঠান্ডা মাথার স্ট্রাটেজি ঠিক করে জঙ্গিদের তাক করে সেনা।

 ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর কী ঘটে গেল?

১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর কী ঘটে গেল?

গত ১৬ অক্টোবর সিডিএস জেনারেল বিপিন রাওয়াত রজৌরি এলাকা পরিদর্শন করেন। সেখানে স্থানীয় কমান্ডারদের সঙ্গে আলোচনা করেন তিনি। কীভাবে জঙ্গি দমন করা সম্ভব ওই এলাকায় , তা নিয়ে চলে আলোচনা। সেই সময়ই তিনি নির্দিষ্ট করে দেন স্ট্র্যাটেজি। তাঁর পরামর্শ অনুযায়ী, রজৌরির জঙ্গলে যদি সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে হয়, তাহলে জঙ্গলে বসে অপেক্ষা করতে হবে। তারপর সঠিক সময় বুঝে জঙ্গিরা যাতে জঙ্গল থেকে বেরিয়ে আসে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে । আর জঙ্গিরা বের হলেই তাদের নিশানা করতে হবে। ঠিক এই স্ট্র্যাটেজিতে অভিযান চালিয়ে এদিন ভারতীয় সেনা সাফল্য পায় বলে জানা গিয়েছে।

১০ জঙ্গির অনুপ্রবেশ

১০ জঙ্গির অনুপ্রবেশ

জানা গিয়েছে, পাকিস্তানের সীমান্ত পার করে ১০ জন জঙ্গি প্রবেশ করে । খবর পেতেই তাদের ডেরায় প্রবেশ করে সেনা। যেহেতেু সেই সময় সমরাভিযানে জঙ্গলের মধ্যে ঘাঁটি পোক্ত ছিল জঙ্গিদের তাই তারা অ্যাডভান্টেজ পেয়ে যায়। যার ফলে ভারতের কয়েকজন জওয়ান শহিদ হন। ভারতের কাছে খবর ছিল , গত ২ থেকে ৩ মাসের মধ্যে পাকিস্তানের থেকে গোপনে ১০ জঙ্গি অনুপ্রবেশ করে।

কীভাবে ঘিরে ফেলা হয় জঙ্গিদের?

কীভাবে ঘিরে ফেলা হয় জঙ্গিদের?

জানা গিয়েছে, ধীরে ধীরে জঙ্গলের ভিতর প্রবেশ করে গোটা এলাকাকে ঘিরে ফেলে সেনা জওয়ানরা। জঙ্গলের ভিতর প্রবেশ করে ধীরে ধীরে জঙ্গিদের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করে তারা। যাতে জঙ্গিরা নিজেরাই সেনার ফেলা জালে ধরা পড়ে তার জন্য অপেক্ষায় ছিল ভারতীয় সেনা। বহু সময় ধরে জঙ্গলে তার জন্য অপেক্ষা করে গিয়েছে ভারতীয় সেনা। তারপরই শুরু হয় গুলি যুদ্ধ।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+