কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণের জবাব ভারতের! নিহত ৩ পাক সেনা
কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণের জবাব ভারতের! নিহত ৩ পাক সেনা
কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত চলছে পাকিস্তানের গোলাবর্ষণ। প্রতিবেশী দেশের তরফে এই গোলাবর্ষণের পাল্টা জবাব ভারতও দিয়ে চলেছে। এদিন ভারতের গোলা বর্ষণে নিহত হয়েছে পাকিস্তানের ৩ জন সেনা জওয়ান।

আগে, পাকিস্তান দাবি করেছিল তাদের গুলিতে ৫ ভারতীয় সেনা শহিদ হয়েছেন। যদিও পাকিস্তানের সেই দাবিকে খারিজ করে, ভারত জানিয়েছে, ৩ পাক সেনার মৃত্য হয়েছে ভারতের জবাবি হামলায়। জম্মু ও কাশ্মীরের কেজি সেক্টর তথা নাঙ্গি তেকরি এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ অব্যাহত। প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তের এপারে ভারত যখন ১৫ অগাস্ট স্বাধীনতার উৎসবে মাতোয়ারা, তখন ওপার থেকে ক্রমাগত আসতে থাকে গোলাবর্ষণ।
পাকিস্তান এর আগে দাবি করেছিল, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত বারবার গোলাবর্ষণ করে চলেছে। পাকিস্তান সেনার মুখপাত্র জেনারেল আসিফ গাফুর দাবি করেন, সীমান্তে ভারতীয় সেনার ৫ জওয়ানকে হত্যা করে পাকিস্তানি সেনা। যদিও সেই দাবি নস্যাৎ করে দেয় ভারত।












Click it and Unblock the Notifications