কাশ্মীরে বড়সড় সাফল্য! শ্রীনগরে শীর্ষ এক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনার
ভূস্বর্গে বড়সড় সাফল্য। এক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি একে রাইফেল সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে ঘটনার পরেই ঘটনাস্থল গোটা ঘিরে ফে
ভূস্বর্গে বড়সড় সাফল্য। এক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি একে রাইফেল সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে ঘটনার পরেই ঘটনাস্থল গোটা ঘিরে ফেরে সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলির শব্দে কেঁপে ওঠে শ্রীনগর। জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় সেনা। পুরো ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী। স্থানীয় জম্মু-কাশ্মীর পুলিশকেও হাই অ্যালার্ট দেওয়া হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, কিছুক্ষনের মধ্যেই সেনার রেডারে চলে আসে জঙ্গিরা। শুরু হয় জঙ্গি-সেনা গুলির লড়াই। জানা গিয়েছে, গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম করে সেনাবাহিনী। যা কিনা বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। তবে ঘটনার পরেই আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে শুরু হয় তল্লাশি।
ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গিরা একের পর এক সাধারণ নাগরিককে টার্গেট করছে। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে এক স্কুলের মধ্যে ঢুকে এক শিখ স্কুল শিক্ষককে হত্যা করেছে জঙ্গিরা। এরপর এক পরিযায়ী শ্রমিক তাদের বলি হয়েছেন। এরপর গত কয়েকদিন আগে কাশ্মীরে এক ব্যবসায়ীর কাছে কর্মরত এক সেলসম্যানকে গুলি করে জঙ্গিরা।
পুলিশের দাবি যাতে উপত্যকায় সন্ত্রাসের আতঙ্ক জোরালো থাকে তার জন্যই এমন খুনের রাস্তা বেছে নিয়ছে জঙ্গিরা। উপত্যকায় সাম্প্রদায়িক সংঘাত বজায় রাখতেই এমন ঘটনা ঘটানো হচ্ছে বলে অনুমান বিভিন্ন গেয়েন্দা সংস্থার। এদিকে, জঙ্গিদের এমন মতলবের কিনারা করতে তৎপর প্রশাসন।
একাধিক জায়গায় গোটা কাশ্মীর জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান অভিযান। উপত্যকার বুকে একাধিক জায়গায় অভিযান চালিয়ে জঙ্গিদের নিকেশ করছে সেনা। তবে পাকিস্তান থেকে ধীরে ধীরে জঙ্গিদের অনুপ্রবেশেই কাশ্মীরে এমন নয়া আতঙ্কের সৃষ্টি হচ্ছে বলে খবর। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে দিল্লি।
ইতিমধ্যে কাশ্মীরে আরও বাড়তি সেনা পাঠানো হয়েছে। রাস্তায় কর্ডন করা হয়েছে।












Click it and Unblock the Notifications