কুলগামে খতম মোস্ট ওয়াটেন্ড জঙ্গি, এনকাউন্টার সাইট থেকে ৬০ জনকে উদ্ধার করল সেনা
কুলগামে খতম মোস্ট ওয়াটেন্ড জঙ্গি, এনকাউন্টার সাইট থেকে ৬০ জনকে উদ্ধার করল সেনা
নতুন করে ফের একবার উত্তেজনা জম্মু-কাশ্মীরে। সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তাল কুলগাম। গত কয়েকদিন আগে কুলগামের এক এলাকাতে পাচ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার গুলির শব্দে কেঁপে উঠল ওই এলাকা। জানা যাচ্ছে, সংঘর্ষে এক জঙ্গিকে খতম করা হয়েছে। মনে করা হচ্ছে, ওই এলাকাতে আরও বেশ কয়েকজন জঙ্গি সম্ভবত লুকিয়ে রয়েছে। ফলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এক জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী
জানা যাচ্ছে, শনিবার কুলগাম এলাকাতে তল্লাশি চলাকালীন হঠাত করেই সেনাবাহিনীকে টার্গেট করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পালটা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় সেনাবাহিনীও। দুপক্ষের গোলাগুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। দীর্ঘক্ষন দুপক্ষের গোলাগুলি চলার পর এক জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। খতম ওই জঙ্গির নাম Mudasir Wagay বলে জানা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন জঙ্গিঘাঁটি চালানোর কাজে ছিল।

উদ্ধার করা হয়েছে ৬০ জনকে
অন্যদিকে সেনাবাহিনী মোট ৬০ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে বেশ কয়েকজন স্কুল বাচ্চা আছে বলেও খবর। সেনা-জঙ্গি এনকাউন্টারের মধ্যে পড়ে যায় তাঁরা। তাঁদের উদ্ধার করা রীতিমত চ্যালেঞ্জের ছিল সেনাবাহিনীর কাছে। কিন্তু রীতিমত চ্যালেঞ্জ নিয়ে বাচ্ছা সহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।

দফায় দফায় উত্তপ্ত কুলগাম
গত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে কুলগাম। এলাকার বেশ কয়েকটি গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়েছে। এই খবর পাওয়ার পর থেকেই গত কয়েকদিন ধরেই ওই সমস্ত এলাকাতে তল্লাশি অভিযান বাড়ায় সেনাবাহিনী। আর সেই অভিযানে গত কয়েকদিন আগে পাচ জঙ্গিকে খতম করা হয়। কিন্তু বাহিনী নিশ্চিত ছিল যে এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে। সেই মতো তল্লাশি অভিযান চালানো হচ্ছিল সেনার তরফে।

অতিরিক্ত বাহিনী
উল্লেখ্য, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। গত কয়েকদিনে একাধিক জঙ্গি হামলাতে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর। আর সেদিকে তাকিয়ে আর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে কেন্দ্র। সূত্র বলছে অতিরিক্ত আরও ৫০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স পাঠানো হয়েছে গোটা উপত্যকাকে ঘিরে ফেলতে। শুধু তাই নয়, শ্রীনগর সহ জম্মু-কাশ্মীরের একাধিক রাস্তাতে ফের তৈরি করা হয়েছে বাঙ্কার। অনেকে বলেছেন গত আট বছরে শহরের রাস্তায় বাঙ্কার দেখা যায়নি। কিন্তু সেই ছবি ফের একবার ফিরে এল। আর তাতেই আতঙ্কিত সেখানকার মানুষ। কেন্দ্রীয় বাহিনী এই বাঙ্কারগুলি তৈরি করেছে। শ্রীনগর সহ একাধিক রাস্তাতে এগুলি যুদ্ধকালীন তৎপরতায় বানানো হয়েছে। আর সেই সমস্ত বাঙ্কারে মোতায়েন করা হয়েছে বাহিনীকে।












Click it and Unblock the Notifications