কে কত শক্তি ধরে! রাশিয়ায় সেনা মহড়ায় চিন, পাকিস্তানকে 'ট্রেলর'-এই বুঝিয়ে দেবে ভারতীয় সেনা

কে কত শক্তি ধরে! রাশিয়ায় সেনা মহড়ায় চিন, পাকিস্তানকে 'ট্রেলর'-এই বুঝিয়ে দেবে ভারতীয় সেনা

মুখেই কেবল প্রতিবেশী। খুব একটা সদ্ভাব নেই কারোর মধ্যেই। সীমান্তে নিয়ে দুই দেশের সঙ্গে বিরোধ তুঙ্গে। এই প্রবল উত্তেজনা পূর্ণ পরিস্থিতির মধ্যেই সেপ্টেম্বরে রাশিয়ায় Kavkaz-2020-র যৌথ মহড়ায় চিন-পাকিস্তানের সঙ্গে সামিল হচ্ছে ভারতও।

 রাশিয়ায় যৌথ মহড়া

রাশিয়ায় যৌথ মহড়া

Kavkaz-2020 রাশিয়ায় আয়োজন করা হয়েছে যৌত সামরিক মহড়া। তাতে একাধিক দেশ সামিল হচ্ছে। তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চিনও। প্রবল তিম প্রতিপক্ষ মুখোমুখি সামরিক মহড়ায় সামিল হবে রাশিয়ায়। সেপ্টেম্বরে রাশিয়ার দক্ষিণ প্রদেশে হবে এই মহড়া।

 ভারতীয় সেনা প্রস্তুত

ভারতীয় সেনা প্রস্তুত

ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় সেনা। ১২০ জন সেনা আধিকারক এবং ৪০টি ট্রুপ অংশ নেবে এই সামরিক মহড়ায়। ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনাও আধিকারিকরাও অংশ নেবেন এই মহড়ায়। মহড়া হলেও সেটা যে প্রবল উত্তেজনা পূর্ণ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

 মুখোমুখি প্রতিবেশীরা

মুখোমুখি প্রতিবেশীরা

চিন এবং পাকিস্তান ভারতের প্রতিবেশী হলেও তাদের সঙ্গে কোনও কালেই সদ্ভাব নেই ভারতের। সম্প্রতি চিনের সঙ্গে তিক্ততা একটু বেশিই বেড়েছে। চিনকে আবার সমর্থন করতে শুরু করেছে পাকিস্তান। ভারতের সীমান্তে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে দুই প্রতিবেশি রাষ্ট্র।

 লাদাখ নিয়ে চরম বার্তা

লাদাখ নিয়ে চরম বার্তা

যদিও ভারতও দমবার পাত্র নয়। আলোচনার পথ খোলা রাখলেও বেশি বাড়াবাড়ি করলে ভারতীয় সেনা শিক্ষা দিতে জানে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে সিডিএস বিপিন রাওয়াত। তারপরেই লাদাখে মারণ ক্ষেপমাস্ত্র মোতায়েন করা হয়েছে। সেটাও আবার রাশিয়ার তৈরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+