লাদাখ উত্তেজনার মাঝেই কাশ্মীরে একাধিক জঙ্গি ডেরায় হানা সেনার, উদ্ধার বিপুল পরিমান অস্ত্র

লাদাখ উত্তেজনার মাঝেই কাশ্মীরে একাধিক জঙ্গি ডেরায় হানা সেনার, উদ্ধার বিপুল পরিমান অস্ত্র

লাদাখ পরিস্থিতির মধ্যেই কাশ্মীরে বড় সাফল্য ভারতীয় সেনার। এলওসি সীমান্তে একাধিক জঙ্গি ডেরায় হানা দিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করল সেনা বাহিনী। কাশ্মীরের বারামুল্লার কাছে একাধিক ডেরায় অস্ত্রমজুত করে বড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। কিন্তু শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে সেনার তল্লাশি অভিযানে ফাঁস হয়েনাশকতার ছক।

কাশ্মীরে জঙ্গি ডেরার হদিশ

কাশ্মীরে জঙ্গি ডেরার হদিশ

কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। একাধিক ডেরা তৈরি করেছিল তারা। সীমান্তের গ্রাম রামপুরে গত কয়েকদিন ধরেই অপরিিচত কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে টহলরত জওয়ানদের। গত ২দিন ধরে এই সন্দেহজনক গতিবিধি নজরে রাখার পর অভিযান শুরু করে সেনাবাহিনী। তাতেই বেরিয়ে পড়ে জঙ্গি ডেরা। ২টি গোপন ডেরার হদিশ মিলেছে সীমান্তে।

উদ্ধার বিপুল অস্ত্র

উদ্ধার বিপুল অস্ত্র

সীমান্তে একাধিক জঙ্গি ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। প্রায় সাত ঘণ্টা ধরে চলেছে এই তল্লাশি অভিযান। ৫টি একে ৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন, ১২৫৪ রাউন্ড একে ৪৭ রাইফেলের গুলি, ৬টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ২১টি গ্রেনেড ও ২টি রেডিও উদ্ধার করেছে তারা। বড় কোনও নাশকতার ছক কষছিল তারা সেকারণেই এই অস্ত্র মজুত করে রাখা হচ্ছিল বলে মনে করছে সেনাবাহিনী।

লাদাখে উত্তেজনা

লাদাখে উত্তেজনা

গত কয়েকদিন ধরেই নতুন করে লাদাখে উত্তেজনা তৈরি হয়েছে। চিনা বাহিনী ফের আগ্রাসন শুরু করেছে লাদাখ সীমান্তে। প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীরে ক্যামেরা এবং নজরদারি সরঞ্জাম নিেয় প্রায় ৫০০ চিনা জওয়ান ঘাঁটি গেড়েছে। ভারতীয় সেনা অবশ্য কোনও রকম সুযোগ দেয়নি চিনা বাহিনীকে। অতন্ত্র প্রহরায় সীমান্তে নজরদারি চালাচ্ছে তারা।

জরুরি বৈঠকে রাজনাথ

জরুরি বৈঠকে রাজনাথ

লাদাখ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সেনা প্রধান নারাভানে। লাদাখের পরেই কাশ্মীরেও ভারতীয় জওয়ানদের সতর্ক করা হয়। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+