অরুণাচলের আপার সিয়াঙে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার, চলছে উদ্ধারকাজ

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার হেলিকপ্টার। সাত সকালে ভেঙে পড়ল সেনা বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশের আপার সিয়াঙের মিগিং গ্রামের কাছে সেনার কপ্টারটি ভেঙে পড়েছে

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার হেলিকপ্টার। সাত সকালে ভেঙে পড়ল সেনা বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশের আপার সিয়াঙের মিগিং গ্রামের কাছে সেনার কপ্টারটি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আপার সিয়াঙে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার

ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত দুজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আরও একটি দেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে খবর। যদিও উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। সংবাদ সংস্থা এএনআইকে এক সেনা আধিকারিক জানিয়েছেন, একটি কপ্টার ভেঙে পড়েছে। কিন্ত্য যে জায়গাতে সেটি ভেঙে পড়েছে তা অন্তত দুর্গম এবং পাহাড়ে ঘেরা।

এমনকি ঘটনাস্থলে পৌঁছানোর জন্যে কোনও রাস্তা নেই বলেও জানানো হয়েছে। ফলে উদ্ধার কাজ চালানো রীতিমত চ্যলেঞ্জের বলে জানাচ্ছেন উদ্ধারকারী দল। তবে জীবনকে বাজি রেখেই কার্যত ওই এলাকাতে পৌঁছাচ্ছে ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী দল। জানা যাচ্ছে, যে কপ্টারটি ভেঙে পড়েছে সেটি HAL Rudra বলে জানা যাচ্ছে।

ওই সেনা আধিকারিক জানিয়েছেন, টুটিংয়ের সেনা সদর দফতর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঘটেছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, রুদ্র ভারতীয় সেনার জন্যে তৈরি একটি অ্যাটাক হেলিকপ্টার। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এই কপ্টারটি তৈরি করেছে। তবে এটি ধ্রুব এডভাসন্ড লাইট হেলিকপ্টার (ALH)-এর আধুনিক এবং শক্তিশালী Mk-IV -এর একটি ভেরিয়েন্ট ছিল। যা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বলেও জানা যাচ্ছে। সেই কপ্টার কীভাবে দুর্ঘটনার কবলে? উঠছে প্রশ্ন।

একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই কপ্টার ভেঙে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত পাঁচ অক্টোবর একই ভাবে রুটিন মহড়া চালানোর সময়ে একটি চিতা কপ্টার ভেঙে পড়ে। অরুণাচলের তাওয়াঙে সেটি ভেঙে পড়ে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় পাইলটের মৃত্যু হলেও ঘটনায় আহত হন একজন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। একেবারে ঘটনার মাত্র কয়েকদিনের মাথাতে এই ঘটনা ঘটল। বারবার একই ঘটনায় কপ্টারগুলির মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এদিন এই কপ্টারটি কীভাবে ভাঙল তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারনেই এই ঘটনা সম্ভবত ঘটেছে বলে মনে করছেন সেনা আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+