পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে শুরু করল ভারতীয় সেনা ! চরম গোলাবর্ষণ সীমান্তে
ফের একবার ভারতীয় সেনার নিশানায় পাকিস্তানি জঙ্গিরা। এবার টার্গেটে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলি।
ফের একবার ভারতীয় সেনার নিশানায় পাকিস্তানি জঙ্গিরা। এবার টার্গেটে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলি। যা এদিন গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভারতীয় সেনা কাশ্মীর সীমান্তে উদ্যত হয়েছে বলে খবর সংবাদ সংস্থা এএনআইএর।
|
তাংরধারে জোরালো জবাব ভারতীয় সেনার
এদিন ভোর ৪ টে থেকে পাকিস্তানের তরপে ভারতীয় সেনা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গোলাবর্ষণ শুরু হয়। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের একবার পাকিস্তানি হানা চলে ভারতের বুকে। যার ফলে শহিদ হন ২ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয় এক সাধারণ নাগরিকের। এরপর থেকেই ভারত পাল্টা জবাব দিতে থাকে।

সার্জিক্যাল স্ট্রাইকের স্মৃতি উস্কে ভারতের অভিযান
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা যে ভারতী সেনা রাখে তা আগেও প্রমাণিত হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক সেই মর্মে একটি চরমতম উদাহরণ। এদিন সেই স্ম-তি উস্কে ঠিক কাশ্মীরের কুপওয়ারার তাংধার সেক্টরের বিপরীতে মুখে পাাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে শুরু করেছে ভারতীয় সেনা। উল্লেখ্য, এদিন সকাল এই তাংধার এলাকাতেই ২ ভারতীয় সেনা পাক গোলাবর্ষণে নিহত হয়েছেন।
|
কোন কোন অস্ত্র ব্যবহার হচ্ছে?
সূত্রের দাবি, ব্যাপক পরিমাণ গোলা নিয়ে পাকিস্তানি সীমান্তের ওপারে জঙ্গি শিবিরে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা। ভারতে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের যে ছক পাকিস্তানের রয়েছে , তার জবাব দিতেই ভারতীয় সেনার এমন গোলাবর্ষণ বলে খবর।












Click it and Unblock the Notifications