পাকিস্তানের উস্কানিতে ভারতের জবাব! ৩ সপ্তাহে ১০ কমান্ডোর মৃত্যু
সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির দিন থেকে অর্থাৎ ৫ অগাস্ট থেকে নিয়ন্ত্রণ রাখায় হওয়া পাকিস্তানের উস্কানির কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা।
সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির দিন থেকে অর্থাৎ ৫ অগাস্ট থেকে নিয়ন্ত্রণ রাখায় হওয়া পাকিস্তানের উস্কানির কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। গত তিন সপ্তাহের কমপক্ষে পাকিস্তান সেনাবাহিনীর ১০ কমান্ডোর মৃত্যু হয়েছে।

বাহিনী সূত্রে খবর, পাকিস্তানের বাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে যাচ্ছে অনবরত। পাশাপাশি তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মধ্যেই জঙ্গিদের ঢোকানোরও চেষ্টা করে যাচ্ছে। যার জবাবে ১০ জনের বেশি এসএসজি কমান্ডোর মৃত্যু হয়েছে। ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তান কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে একের পর এক লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে চলেছে।
পাকিস্তানি সেনার তরফ থেকে গত ১৫ দিন সময়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১০০ এসএসজি কমান্ডো মোতায়েন করেছে। জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতেই এই কাজ করা হয়েছে। এছাড়াও ভারতীয় বাহিনীর বিরুদ্ধে 'ব্যাট' কেও ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে এইসব দিকে লক্ষ্য রেখে নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications