এটা ১৯৬২ সাল নয়! চোখে চোখ রেখে চিনকে ইতিহাসের 'শিক্ষা' দিল ভারতীয় সেনা
চিনের লাল চোখকে ভয় পায় না ভারত। ভারত তৈরি চোখে চোখ রেখে জবাব দিতে। মঙ্গলবার চিনকে সেই বার্তা দিয়ে রাখল ভারতীয় সেনা।
চিনের লাল চোখকে ভয় পায় না ভারত। ভারত তৈরি চোখে চোখ রেখে জবাব দিতে। মঙ্গলবার চিনকে সেই বার্তা দিয়ে রাখল ভারতীয় সেনা। সোজাসাপ্টা চিনকে তারা জানিয়ে দিল, এটা ১৯৬২ সালের ভারত নয়। এটা ২০১৯। চিনের হুঙ্কারকে তারা থোড়াই কেয়ার করে। চিনের পাল্টা ডোকালামের কথা স্মরণ করিয়ে দেয় সেনা।

১৯৬২ সলের কথা স্মরণ করিয়ে হুঙ্কার দিয়েছিল চিন। বলেছিল, ইতিহাস ভোলা উচিত নয়। চিনের এই হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ভারতীয় সেনার ইস্টার্ন আর্মি কম্যান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল এমএম নরভানে বলেন, ১৯৬২ সাল ভারতীয় সেনার ইতিহাসে কোনও কালো দিন নয়। ভারতীয় সেনাকে যে কাজ দেওয়া হয়েছিল, তারা সেটাই করে দেখিয়েছিল। অসাধারণ লড়াই লড়েছিল ভারত।
তিনি বলেন, চিন যদি বলে থাকে ইতিহাস ভোলা উচিত নয়, তবে আমরাও বলছি, এটা কিন্তু ১৯৬২ সালের ভারত নয়। ভারত যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ডোকালামের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ডোকালাম সংকটে ফেঁসে গিয়েছিল চিন। ভেবেছিল হুমকি দিয়ে বেঁচে যাবে। কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছিলাম। আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কোনও ধরনের বিপদের মোকাবিলায় প্রস্তুত আমরা।
সম্প্রতি রাষ্ট্রসংঘে একঘরে হয়ে গিয়েছে পাকিস্তান। একমাত্র চিন পাকিস্তানের পাশে দাঁড়ায়। বাকি সবাইই পাকিস্তান ও চিনের প্রস্তাব উড়িয়ে ভারতের পাশেই দাঁড়ায়। যেমন কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন করছে চিন, তেমনই তারা লাদাখ ও অরুণাচল প্রদেশে নিজেদের ভুখণ্ড রয়েছে বলে দাবি করছে। তারই জেরে ভারতকে হুঁশিয়ারি দেয় বেজিং।












Click it and Unblock the Notifications