পাকিস্তান সাবধান হও! সার্জিক্যাল স্ট্রাইকের পরই ভারতীয় সেনার হাতে এল দুই মারণাস্ত্র
পুলওয়ামা-কাণ্ডের বদলা নিতে মাত্র ১২ দিনের মধ্যে পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। উরি হামলার পর প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল।
পুলওয়ামা-কাণ্ডের বদলা নিতে মাত্র ১২ দিনের মধ্যে পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। উরি হামলার পর প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। তারপর মোদী জমানাতেই দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক হল মঙ্গলবার ভোররাতে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী ফের শক্তি বাড়াল। নয়া পদক্ষেপ নিয়ে হুঙ্কার ছাড়ল ভারতের বিরুদ্ধে।
পুলওয়ামা-কাণ্ডে প্রত্যাঘাতের পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহ তৈরি হয়ে গিয়েছে ভারতের। ভারত পর পর তিনটি ঘাঁটি সার্জিক্যাল স্ট্রাইক করে উড়িয়ে দিয়েছে বায়ুসেনা। এই অবস্থায় নিজেদের তৈরি রাখতে সেনার অস্ত্রাগারে আনা হয়েছে দুটি মিসাইল।

মঙ্গলবারই ওড়িশা উপকূল থেকে বঙ্গোপাসাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে দুটি মিসাইল। এই দুটি মিসাইল তৈরি করেছে ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিডেট। এই মিসাইল দুটি কাজ করতে সক্ষম যেকোনও আবহাওয়ায়। ১০০ কিলোমিটারের মধ্যে যে কোনও লক্ষ্যে আঘাত হানতে পারে মিসাইল দুটি।
India successfully test fires quick reaction surface to air missile off the coast of Odisha. Two missiles were tested by the DRDO for the missile being developed for the Army. pic.twitter.com/5W9Hjmj45L
— ANI (@ANI) February 26, 2019
এবারই প্রথম নয়, এই ধরনের অত্যাধুনিক মিসাইল আগেও দুবার উৎক্ষেপণ করা হয়েছিল। ২০১৭ সালের ৪ জানুয়ারি ও তারপর ওই বছরেরই ৩ জুলাই পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ হয় মিসাইলের। ফাইটার জেট সুখোই ৩০ এমকেআইয়ের জন্য মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়।
পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাতে পাল্টা হামলা চালানো হয়। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই অবস্থায় ভারতের অস্ত্রাগারে দুটি অত্যাধুনিক মিসাইলের প্রবেশ নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে দেশের প্রতিরক্ষায়।












Click it and Unblock the Notifications