কাশ্মীর সীমান্তে তৎপর পাকিস্তানি সেনা, কুপওয়ারায় 'ব্যাট'-টিমের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারত
নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্ডার অ্যাকশন টিমের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। ভারতীয় সেনার চিনার কর্পস-এর তরফে জানানো হয়েছে, ভোরের দিকে তাঙ্গধর গ্রামে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। কিন্তু সময় থাকতে পদক্ষেপ করায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।

এর আগেও একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল ভারত
সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনা। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পার করে কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই ঘটনা স্যাটেলাইটে ধরা পড়ে। ভারতীয় সেনার চেষ্টায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়। ওই জায়গা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন সেনা জওয়ানরা।

সীমান্ত পার অস্ত্র পাঠানোর চেষ্টা পাকিস্তানের
এর আগে ১০ অক্টোবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিরা সীমান্তের এপারে অস্ত্র পাচার করার চেষ্টায় ছিল। কিন্তু জওয়ানদের তৎপরতায় সেই অস্ত্র পাঠানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছিল। এরপর সেই একই কায়দায় ১৩ অক্টোবর উত্তর কাশ্মীরে ফের অস্ত্র পাচারের চেষ্টা চালায় পাক সেনার মদতপুষ্ট জঙ্গিরা।

গত কয়েকদিনে উদ্ধার বিপুল অস্ত্র
এই দুই ঘটনাতে উদ্ধাকৃত অস্ত্রের মধ্যে ছিল চারটি একে-৭৪ রাইফেল। দু'টি ব্যাগ থেকে মোট চারটি একে-৭৪ রাইফেল, আটটি একে রাইফেলের ম্যাগাজিন, ২৪০ রাউন্ড কার্তুজ, ৫টি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১৩৮ রাউন্ড গুলি। এছাড়া সেপ্টেম্বরেও ড্রোনের মাধ্যমে এদেশে অস্ত্র পাচারের প্রচেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। ১৯ সেপ্টেম্বরের একিট ঘটনায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল তিন লস্কর জঙ্গিকে।

চলতি মাসে কাশ্মীরে খতম ১২ জঙ্গি
এদিকে গত ১৫ দিনে পাঁচটি এনকাউন্টারে মোট ১২ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। বুধবারও শোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। তাতে প্রাণ হারায় দুই জঙ্গি। এর আগে ৭ অক্টোবর শোপিয়ানে সেনা জঙ্গি সম্মুখ সমরে সেনার হাতে খতম হয়েছিল ৩ জন জঙ্গি।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications