দুই এসএসজি কমান্ডারকে নিকেশ করে পাক চক্রান্ত ব্যর্থ করল ভারতীয় সেনা
কাশ্মীরে পাক সেনার অভিযান ব্যর্থ করল ভারতীয় সেনা। মঙ্গলবার দুই পাকিস্তানি এসএসজি কমান্ডোকে নিকেশও করেছে সেনাবাহিনী।
কাশ্মীরে পাক সেনার অভিযান ব্যর্থ করল ভারতীয় সেনা। মঙ্গলবার দুই পাকিস্তানি এসএসজি কমান্ডোকে নিকেশও করেছে সেনাবাহিনী। পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অত্যন্ত দুঃসাহসিক ছিল সেই অভিযান দুই তরফ থেকেই মর্টার শেল এবং রকেট লঞ্চার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া হয়েছে।

কাশ্মীরের সুন্দরবনি সেক্টরে নাথুয়া কা টিব্বায় পাকিস্তানের এসএসজি বাহিনী অভিযান শুরু করেছিল। ভারতীয় বাহিনী তার প্রতিরোধ গড়ে তোলে। দু পক্ষের মধ্যেই গোলা গুলি বিনিময় চলছে থাকে। ভারতীয় বাহিনীর ছোড়া রকেটে নিকেশ হয়েছে দুই এসএসজি কমান্ডো। পাকিস্তানের পক্ষ থেকেও শুরু হয় গোলা গুলি বর্ষণ। তাতে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।
পাঞ্জাবের হোসিয়ারপুরের ফতেহপুর গ্রামের বাসিন্দা ২১ বছরের রাইফেল ম্যান সুখবিন্দর সিং শহিদ হয়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান সুখবিন্দর। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর বীরত্ব এবং সাহসিকতার প্রশংসা করা হয়েছে। এর আগেও একাধিকবার পাক বাহিনী অনুপ্রবেশের চেষ্টা করেছে ভারতে। কিন্তু প্রতিবারই তাঁদের মোক্ষম জবাব দিেয়ছে ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications