কাশ্মীরে চিনা শত্রুর দমনে তৎপর সেনা! করোনা রোধে জওয়ানদের সাহায্যে আপ্লুত স্থানীয়রা
জঙ্গি হামলার পাশাপাশি কাশ্মীরে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টাতেই জম্মু ও কাশ্মীরে নতুন করে ৪৫০ জন করোনা রোগীর হদিস মেলে। এর মধ্যে উপত্যকাতেই আক্রান্ত হন ৩৬৭ জন। এরজেরে সেখানে মোট করোনা কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮৬৯। আর এই সময়ই করোনা রোধে মানুষকে সচেতন করতে ময়দানে নামল ভারতীয় সেনা।

কাশ্মীরের গ্রামীণ অঞ্চলে করোনা সচেতনতা
বিশেষ করে কাশ্মীরের গ্রামীণ অঞ্চলের মানুষদের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সেনা জওয়ানরা। এই পদক্ষেপের অংশ হিসাবে শুধুমাত্র সোপিয়ানেই সেনার পক্ষ থেকে ১০টি ক্যাম্প করে সেখানকার মানুষদের করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করেছে। সেনার এই তৎপরতা ও পদক্ষেপে খুশি সেখানকার স্থানীরাও।

করোনা উপসর্গের বিষয়ে জানান সেনাকর্মীরা
সেনার চিকিৎসক ও প্যারা মেডিকরা মানুষকে করোনা উপসর্গের বিষয়ে অবগত করেন। তাঁরা কীভাবে সচেতন থাকবেন তা নিয়েও তাঁদেরকে বিশেষ উপদেশ দেওয়া হয়। সেনার তরফে স্থানীয়দের ফেস মাস্ক বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে প্যাম্পলেট বিলি করা হয় সেখানে।

এই বিষয়ে সেনার বক্তব্য
এবিষয়ে এই ক্যাম্পের সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ সেনা আধিকারিক বলেন, 'আমাদের মনে হয়েছে এটা আমাদের কর্তব্যের মধ্যে যে আমরা মানুষকে এই মারণ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করি। তাঁদেরকে এটা বোঝাতে হবে যে মাস্ক পরে তাঁরা শুধু নিজেদের জীবন যে বাঁচাচ্ছেন, তা নয়। আশেপাশে থাকা প্রিয়জনদেরও তাঁরা সুরক্ষিত রাখছেন এভাবে।'

সেনার সাহায্যে আপ্লুত সাধারণ মানুষ
এদিকে সেনার এই উদ্যোগে আপ্লুত সাধারণ মানুষ। করোনা নিয়ে সেনার এই তৎপরতায় তাঁরা আরও বেশি সচেতন হয়েছেন। এবং নিজেদের সুরক্ষার বিষয়ে অবগত হয়েছেন। এই বিষয়ে বশির আহমেদ নামক এক স্থানীয় ব্যক্তির বক্তব্য, 'আমরা সেনার কাছে এই উদ্যোগের জন্য কৃতজ্ঞ। তাঁদের দেওয়া এই শিক্ষা আমাদের অনেকে কাজে আসবে। এই সতনতা তৈরি করা প্রয়োজন ছিল।'

করোনার জেরে বাতিল হয় অমরনাথ যাত্রা
এর আগে করোনা আবহে এবছরের অমরনাথ যাত্রা বাতিল হয়েছিল। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মুর সভাপতিত্বে মন্দির বোর্ডের বৈঠকে অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ বছরের ফেব্রুয়ারি মাসেও অমরনাথ যাত্রার প্রস্তুতি চলছিল। কিন্তু অতিমারির সময়ে লকডাউনের মধ্যে জম্মু-কাশ্মীরের ধর্মস্থানগুলি ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications