পরিকল্পনায় বদল! পাকিস্তানের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন আরও সেনা
গত দুমাস ধরে পরিকল্পনায় বদল এনেছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও সেনা জওয়ান মোতায়েয়ন করা হয়েছে।
গত দুমাস ধরে পরিকল্পনায় বদল এনেছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও সেনা জওয়ান মোতায়েয়ন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরকে অস্থির করতে পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের অনুপ্রবেশে বাধা দিতেই এই সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর এমনটাই।

উত্তরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীরকে দুভাগে ভাগ করার সিদ্ধান্তে পাকিস্তান ক্ষুব্ধ। তারা চেষ্টা করে যাচ্ছে সীমান্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করতে।
অনুপ্রবেশের চেষ্টা ছাড়াও পাকিস্তানের সেনা যুদ্ধ বিরতি লঙ্ঘনের মতো ঘটনাও ঘটাচ্ছে। যার জেরে উরি সেক্টরে রবিবার এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। লেফটান্যান্ট জেনারেল সিং জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শক্তি বাড়াতে উত্তর কমান্ডের বাইরে থেকেও সেনা মোতায়েন করা হয়েছে। যেসব জায়গায় জঙ্গি কার্যকলাপ কমে গিয়েছে, সেইসব জায়গা থেকে সেনাদের সরিয়ে ফরোয়ার্ড পজিশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর থেকে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তবে এই কাজে যুক্ত দুই অফিসার শুধু জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার সংখ্যা কয়েক হাজার বাড়ানো হয়েছে।
সেনার উধমপুর ভিত্তিক উত্তর কমান্ড জঙ্গি দমনের নার্ভ সেন্টার হিসেবে পরিচিত। যারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি চালায়।
সরকারি পর্যায়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত পাকিস্তানি সেনার সীমান্ত লঙ্ঘনের ঘটনার সংখ্যা এবছরে ২,৩১৭। যা আগের বছরে ছিল ১৬২৯ এবং তার আগের বছরে ছিল ৮৬০। এদিকে গোয়েন্দা রিপোর্টেও সাবধান করে বলা হয়েছে সীমান্তের ওপাড়ে ৫০০-র বেশি জঙ্গি অপেক্ষা করছে অনুপ্রবেশের জন্য। এর সঙ্গে জম্মু ও কাশ্মীরে আগে থেকেই আশ্রয় নেওয়া ২৫০ থেকে ৩০০ জঙ্গি।
[ মহারাষ্ট্রে নির্বাচনেও পাকিস্তানের নাম! বিজেপিকে ভোট দেওয়ার অর্থ বুঝিয়ে দিলেন উপ মুখ্যমন্ত্রী]












Click it and Unblock the Notifications